Stock Market Today: শেয়ার বাজারে হাহাকার ! কয়েক মিনিটেই ৮ লক্ষ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা, কেন এই পতন ?

 Updated By Abp Ananda

Stock Market Today: শেয়ার বাজারে হাহাকার ! কয়েক মিনিটেই ৮ লক্ষ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা, কেন এই পতন ?



Stock Market Update: সেনসেক্স (Sensex Today) সকালেই ১১০০ পয়েন্ট পড়ে যায় এবং নিফটিও ২৪,৬০০-এর নিচে খোলে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে।


Stock Market: ইরানের উপর ইজরায়েলের হামলার ঘটনায় ফের হাহাকার শুরু হয়েছে শেয়ার বাজারে। উপসাগরীয় দেশগুলিতে উত্তেজনা  বেড়েছে, আর এর প্রভাবে অপরিশোধিত তেলের দামে ব্যাপক লাফ দেখা দিয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার (Stock Market Today) প্রত্যক্ষ প্রভাবেই আজ সপ্তাহের শেষ ট্রেডিং দিনে বড় পতনে খুলেছে বাজার। সেনসেক্স (Sensex Today) সকালেই ১১০০ পয়েন্ট পড়ে যায় এবং নিফটিও ২৪,৬০০-এর নিচে খোলে।

বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার পরে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ছিল ৪৫০ লক্ষ কোটি টাকা আর তা আজ সকালে বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই নেমে আসে ৪৪২ লক্ষ কোটি টাকায়।

কোন কোন শেয়ারের দাম কমেছে

বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার পরে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ছিল ৪৫০ লক্ষ কোটি টাকা আর তা আজ সকালে বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই নেমে আসে ৪৪২ লক্ষ কোটি টাকায়।

কোন কোন শেয়ারের দাম কমেছে

আজ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে বেশ কিছু শেয়ারের দাম কমেছে, বাজারে এসেছে পতন। গতকাল আমেদাবাদের বিমান দুর্ঘটনার জেরে টাটা গ্রুপের বেশ কিছু স্টকে পতন এসেছিল। আর আজও টাটা মোটরসের শেয়ারের দাম ২ শতাংশ কমেছে। এছাড়াও ভারতী এয়ারটেল ০.৩২%, আইটিসি ০.৪৬%, টিসিএস ০.৪৯%, সান ফার্মা ০.৫৫% এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ০.৬৯% পড়ে গিয়েছে। ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে অপরিশোধিত তেলের দামে ব্যাপক লাফ দেখা গিয়েছে। আর এই কারণে আজকের বাজারে অয়েল ইন্ডিয়ার শেয়ার ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার ডলারের বিপরীতে মুদ্রার দাম ৫৪ পয়সা কমেছে।

বৈশ্বিক বাজারেও বড় পতন

ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক বাজারগুলিতেও বড় পতন এসেছে। জাপানের সূচক নিক্কেই ১.১৬ শতাংশ পতনে রয়েছে, টপিক্স সূচকও ১ শতাংশ পতনে রয়েছে, দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে এসেছে ০.৬৭ শতাংশ ধস। অন্যদিকে ন্যাসড্যাক কম্পোজিট ফিউচারের সূচক ৩৭৪ পয়েন্ট বা ১.৭ শতাংশ পড়ে গিয়েছে, এস অ্যান্ড পি ৫০০ ফিউচারসে ১.৬ শতাংশ পতন এসেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Previous Post Next Post