ABC ID Card – ABC ID Card, কিভাবে আবেদন করবেন এবং কি কি সুবিধা পাওয়া যাবে
ABC ID Card কি?
ABC ID Card এর পুরো কথা হলো Academic Bank of Credit Identity Card. এটি হলো একটি জাতীয় স্তরের পরিষেবা। এই আইডি কার্ডের মধ্যে পড়ুয়াদের উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য যাবতীয় তথ্য নথিভুক্ত থাকবে। যার ফলে যদি কোনো পড়ুয়া কোনো কোর্স করার মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়, সেক্ষেত্রে আবার যদি সেই কোর্স করার জন্য ভর্তি হয়, তাহলে তাকে প্রথম থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে না বরং যেখান থেকে পড়াশোনা ছেড়েছেন সেখান থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। এর পাশাপাশি প্রয়োজনে কোর্সের পাশাপাশি বিষয়ও পরিবর্তন করতে পারবেন। এই কার্ডটি পাওয়া যাবে সম্পূর্ন বিনামূল্যে। এর জন্য আপনাকে এর অফিসিয়াল পোর্টাল abc.gov.in বা Digilocker এর মাধ্যমে আবেদন করতে হবে।
এই এবিসি পোর্টালের কাজ
সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এবিসি পোর্টালটিতে নথিভুক্ত করতে হয়। এর পাশাপাশি, এই পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত একাউন্ট খোলা, বন্ধ ও তার বৈধতা দেওয়া, ক্রেডিট যাচাই করা, ক্রেডিট সঞ্চয় করা, ক্রেডিট স্থানান্তকরণ, ক্রেডিট ছাড় দেওয়া এবং সমস্ত অংশীদারদের কাছে এবিসি পোর্টালকে তুলে ধরার জন্যেও এটি ব্যবহৃত হয়।
কিভাবে করবেন ABC ID Card?
তিনটি পদ্ধতির মাধ্যমে ABC ID Card বানাতে পারবেন। সেগুলি হলো, ABC পোর্টালের মাধ্যমে, Digilocker পোর্টালের মাধ্যমে এবং UMANG পোর্টালের মাধ্যমে। বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এই কার্ড বানাতে পারবেন। জেনে নিন পদ্ধতি।
১) প্রথমে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট পোর্টাল abc.gov.in এ যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘My Account’ থেকে ‘Student’ অপশনটি বেছে নিতে হবে।
৩) এরপর Digilocker -এ লগইন করতে হবে। (যদি Digilocker এ রেজিষ্টার করা না থাকে, সেক্ষেত্রে Sign Up এ গিয়ে রেজিষ্টার করতে হবে।)
৪) লগইন করার পর কলেজ/ ইউনিভার্সিটি, Admission Year, Identity Type বেছে নিতে হবে
৫) এরপর Submit বোতামে ক্লিক করলে ABC ID বানানো সম্পন্ন হবে।
কিভাবে ABC ID কার্ড ডাউনলোড করবেন?
এবিসি পোর্টালে এবিসি আইডি বানানোর পর ১২ সংখ্যার ABC ID Number পেয়ে যাবেন। এটি PDF ফাইল আকারে ডাউনলোড করার জন্য নিচের স্টেপগুলো ফলো করতে হবে।
১) প্রথমে digilocker.gov.in এ যেতে হবে।
২) এরপর লগইন করতে হবে।
৩) এরপর Issued Documents এ গিয়ে Get More Issued Documents এ ক্লিক করতে হবে।
৪) এরপর ABC লিখে সার্চ করে ABC ID Card অপশনে ক্লিক করতে হবে।
৫) এরপর সমস্ত তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
৬) সবশেষে ডাউনলোড আইকনে ক্লিক করলে এবিসি আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইল ফোনে বা কম্পিউটারে।
এবিসি আইডি নাম্বার কি ?
একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট (ABC) আইডি ভারতের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতামূলক করেছে ইউজিসি। এটি পড়ুয়াদের অ্যাকাডেমিক ক্রেডিট জমা, স্থানান্তর, ক্রেডিট ট্র্যাক করতে পারবেন এই নম্বরের মাধ্যমে। আরোও জানতে প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।
এবিসি আইডি কি কাজে লাগে ?
শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত একাউন্ট খোলা, বন্ধ ও তার বৈধতা দেওয়া, ক্রেডিট যাচাই করা, ক্রেডিট সঞ্চয় করা, ক্রেডিট স্থানান্তকরণ, ক্রেডিট ছাড় দেওয়া এবং সমস্ত অংশীদারদের কাছে এবিসি পোর্টালকে তুলে ধরার জন্যেও এটি ব্যবহৃত হয়।
এবিসি আইডি কত অংকের ?
এবিসি আইডি কার্ড নম্বর ১২ সংখ্যার হয়ে থাকে।
এবিসি আইডি কিভাবে বানাবো ?
abc.gov.in, Digilocker এবং UMANG পোর্টালের মাধ্যমে এবিসি আইডি বানাতে পারবেন।
এবিসি আইডি বানাতে কি টাকা লাগছে ?
এবিসি আইডি বানাতে কোনো টাকা লাগছে না। সম্পূর্ন বিনামূল্যে এটি বানাতে পারবেন।
