New Baba Vanga' Prediction : '৫ জুলাই জাপানে বড়সড় বিপর্যয়' ! নতুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চরম আতঙ্ক; একের পর এক বিমান পরিষেবা বাতিল

 Updated By Abp Ananda

New Baba Vanga' Prediction : '৫ জুলাই জাপানে বড়সড় বিপর্যয়' ! নতুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চরম আতঙ্ক; একের পর এক বিমান পরিষেবা বাতিল



Japan Disaster Prediction: ইনি কোভিড অতিমারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। যার দাপট গোটা বিশ্ব দেখেছে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সেই ভাইরাসে।

টোকিও : জাপানের মাঙ্গা ("মাঙ্গা" শব্দটি জাপানি কমিকস বা গ্রাফিক উপন্যাসের জন্য ব্যবহৃত হয়) শিল্পী রো তৎসুকি। বিশ্বব্যাপী যিনি "নতুন বাবা ভাঙ্গা" নামে পরিচিত। এহেন তৎসুকির নতুন একটি ভবিষ্যদ্বাণী উদ্বেগ ছড়িয়েছে। জাপান ও এশিয়ার একাংশে এনিয়ে চিন্তার ভাঁজ পুরু হয়েছে। তাঁর অশুভ ভবিষ্যদ্বাণীর জেরে হংকং থেকে বিমান বুকিংয়ের হার কমে গেছে প্রায় ৮৩ শতাংশ। জুনের শেষ দিক থেকে জুলাইয়ের গোড়া পর্যন্ত এই পতন চোখে পড়ছে।

১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয় রো তৎসুকির "The Future I Saw"। ইনি কোভিড অতিমারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। যার দাপট গোটা বিশ্ব দেখেছে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সেই ভাইরাসে। এহেন Ryo Tatsuki-র নতুন ভবিষ্যদ্বাণী, আগামী ৫ জুলাই বড়সড় বিপর্যয় ঘটতে চলেছে জাপানে। সতর্কবার্তায় বলা হয়েছে, "জাপানে এক বিরাট বিপর্যয় ঘটবে।"

চলতি বছরের ৫ জুলাই, "জাপান এবং ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রতলের নীচে একটি ফাটল তৈরি হবে, যা তোহোকু ভূমিকম্পের চেয়ে তিনগুণ উঁচু ঢেউ তীরে পাঠাবে।" নতুন সতর্কবার্তায় এমনই বলা হয়েছে। এই পরিস্থিতিতে সুনামি ও ভূমিকম্পের ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে চাহিদা কমতে থাকায় বিমান পরিষেবা সাসপেন্ড করেছে হংকং এয়ারলাইন্স। জুলাই ও অগাস্টের মধ্যে দক্ষিণ জাপানের কাগোশিমা ও কুমামোটো শহরে এই পরিষেবা সাসপেন্ড করা হয়েছে। Bloomberg Intelligence-এর রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যদ্বাণীর তারিখ যত এগিয়ে আসছে, হংকং থেকে গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বিমান বুকিং কমে গেছে। গত বছরের তুলনায় এপ্রিল ও মে মাসে বসন্তের ছুটি কাটানোর বুকিংও বাতিল হয়েছে প্রায় অর্ধেক। হকং ট্রাভেল এজেন্সি সূত্রের এমনই খবর। বহু পর্যটকই হয় বুকিং বাতিল করছেন অথবা স্থগিত রাখছেন। ভয় ধরানো ভবিষ্যদ্বাণীর জেরেই এই পদক্ষেপ নিচ্ছেন তাঁরা।

The Gurdian-এর রিপোর্ট অনুযায়ী, জাপানি চেরি ফুল দেখার মরসুম এবং হংকং ইস্টার ছুটির সময় চাহিদা প্রায়শই বেশি থাকে, তাই গ্রেটার বে এয়ারলাইন্স প্রাথমিকভাবে এটিকে বিভ্রান্তিকর বলে মনে করেছিল যে বসন্তের জন্য বুকিং আগের বছরের তুলনায় কম ।

এয়ারলাইন্সের জাপান অফিসের জেনারেল ম্যানেজার হিরোকি ইটো বলছেন, "আমরা আশা করেছিলাম প্রায় ৮০ শতাংশ আসন বুক হবে, কিন্তু প্রকৃত সংরক্ষণ মাত্র ৪০ শতাংশে এসে পৌঁছেছে।" এই পরিস্থিতিতে আগামী ৫ জুলাই কী বিপর্যয় ঘটতে চলেছে সে দিকে তাকিয়ে জাপান-সহ এশিয়ার বড় অংশের মানুষ।


Previous Post Next Post