সস্তা হলো সোনার দাম দেখে নিন কত টা সস্তা হলো

 Gold Rate Today: শুক্রবারে দাম কমল সোনার, আজ সস্তায় কেনার সুযোগ; কত খরচ বাঁচবে ?



Gold Silver Price Today on 6 June: গতকালের থেকে আরও কিছুটা কমে গিয়েছে সোনার দাম। এক ভরিতে এবার অল্প হলেও সাশ্রয় হবে। দেখে নিন বাংলার বাজারে আজ কত হল সোনার দাম। 

Gold Rate Today: সোনার দাম গতকাল একইদিনে দুই বার বদলে গিয়েছিল। সকালের থেকে দুপুরে আরও বেড়ে যায় সোনার দাম। তবে আজ শুক্রবার ৬ জুন সোনার দাম অনেকটাই কমে গিয়েছে। সোনা (Gold Rate Today) কিনতে এখন খানিক কম খরচ হবে। গতকালের থেকে আরও কিছুটা কমে গিয়েছে সোনার দাম। এক ভরিতে এবার অল্প হলেও সাশ্রয় হবে। দেখে নিন বাংলার বাজারে আজ কত হল সোনার দাম। 

ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 


আজকের সোনার দাম (৬ জুন, ২০২৫) 
                
সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯৭৪৮
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৯২৬০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৮৮৭০
১৮ ক্যারেট১ গ্রাম৭৬০৫
রুপো (৯৯৯)১ কেজি১,০৬,০৩১


Previous Post Next Post