Operation Sindoor: 'সিঁদুর নিয়ে নাটক করছে BJP, গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং..', ! বিতর্কিত মন্তব্য TMC বিধায়কের
TMC MLA Attacks On Operation Sindoor : অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়কের
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল গোটা দেশ। সামরিক ইস্যুতে কংগ্রেস থেকে তৃণমূল প্রত্য়েকেই কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল সেসময়। এমনকি বিদেশ সফরে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, শাসকদলের সঙ্গে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু যখন আমার দেশের জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে, তখন দেশের স্বার্থই সবার উপরে আসে।'এমনকি ভারতীয় সেনা কীভাবে জঙ্গিদের নিকেশ করেছে, তানিয়েও প্রশংসা করতে শোনা যায়। এমন এক আবহে অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ। ঠিক এমন এক সময়ে 'অপারেশন সিঁদুর ( Operation Sindoor )' নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়কের।
সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, আক্রমণ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের। তিনি বলেন, 'সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং', তৃণমূল বিধায়কের মন্তব্য়, পাল্টা কটাক্ষ বিজেপির।
