Baba Vanga : জুলাইয়েই মহাসঙ্কট? পরপর বাতিল হচ্ছে এই জায়গার ফ্লাইট বুকিং! বড় বিপদের ইঙ্গিত নয়া বাবা ভাঙ্গার
Ryo Tatsuki July Prediction : গণনা বলছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পৃথিবীতে এমন কিছু ঘটবে, যা অনেক কিছুই ওলটপালট করে দিতে পারে।
এই রিও তাতসুকিকে জাপানি বাবা ভাঙ্গা বলা হয়। তিনি, ভবিষ্যদ্বাণী করেছিলেন, ৫ জুলাই এন একটি বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ ঘটবে, যার অভিঘাত ভয়াবহ। এই ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষও উদ্বিগ্ন। অনেকেই মনে করছেন ওই ভবিষ্যৎদ্রষ্টার বক্তব্য অনুসারে, সত্যি-সত্যিই বড় বিপর্যয় আসতে পারে। জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুর সময়টায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জাপানে ফ্লাইট বুকিং কমেছে। সূত্রের খবর, হংকং থেকে ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ৮৩% হ্রাস পেয়েছে। এই ভবিষ্যদ্বাণী মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, সেটা স্পষ্ট। ১৯৯৯ সালে এই রিও তাতসুকি কোভিড-১৯ মহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন।
কোথায় দুর্যোগ আসতে পারে
রিও দাবি করেছেন, ৫ জুলাই জাপানে একটি বড় দুর্যোগ ঘটতে পারে। সেই দুর্যোগে নাকি প্রবল সঙ্কটে পড়তে পারে জাপান। ৫ জুলাই ফিলিপাইন এবং জাপানের মধ্যে সমুদ্রের নীচে একটি প্লেটে বড় ফাটল দেখা দিতে পারে। তার ফলে শক্তিশালী একটি ভূমিকম্প হতে পারে। আসতে পারে মহা - সুনামিও। এই ভবিষ্যৎবাণীতে বেশ ভীত অনেকেই। রিও নাকি এও বলেছেন, সেই সুনামিতে এত উচ্চ ঢেউ তৈরি হবে, যা আগে কখনওই ঘটেনি। ২০১১ সালের সুনামির ঢেউয়ের চেয়েও বেশি বিপজ্জনক হবে এবারের সুনামি।
কতগুলি বুকিং বাতিল করা হয়েছে?
সূত্রের দাবি, হংকং এয়ারলাইন্স জুলাই এবং অগাস্ট মাসে দক্ষিণ জাপানের কাগোশিমা এবং কুমামোটোর মতো শহরগুলিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ভয়ের কারণে। এই রুটে বুকিং অনেক কমে গিয়েছে। গত বছরের তুলনায় এবার ফ্লাইট বুকিং ৫০ শতাংশ কমে গিয়েছে। এবার এই নয়া বাবা ভাঙ্গার বাণী আদৌ কি সত্যি হবে ? উত্তর দেবে সময়।
