Papaya: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন
Papaya: ফল খাওয়ার একাধিক উপকারিতার কথা বারবার বলেন বিশেষজ্ঞরা। প্রতিদিন ফল খাওয়ার পরামর্শ দেন চিকিত্সকরা। কিন্তু উপকারী ফল খাওয়ার ক্ষেত্রেও থাকে অনেক বিধিনিষেধ।
আরও পড়ুন : রাজ্যের সরকারি স্কুলের হোস্টেলে কর্মী নিয়োগ চলছে! কীভাবে আবেদন করবেন দেখুন
ফল খাওয়ার একাধিক উপকারিতার কথা বারবার বলেন বিশেষজ্ঞরা। প্রতিদিন ফল খাওয়ার পরামর্শ দেন চিকিত্সকরা। কিন্তু উপকারী ফল খাওয়ার ক্ষেত্রেও থাকে অনেক বিধিনিষেধ।
পেঁপে এমন একটি ফল যা মোটামুটিভাবে সারাবছর জুড়েই পাওয়া যায় বাজারে। আয়ুর্বেদ শাস্ত্রেও পেঁপের গুণাগুণ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে।
আরও পড়ুন : খালিপেটেও খাওয়া যায় ফল, তবে কোনগুলি খেলে গ্যাস-অম্বল হবে না?
আয়ুর্বেদিক ঔষধ বিশেষজ্ঞ ডাঃ চিত্রা সিং বিশদে জানালেন পেঁপের উপকারিতা সম্পর্কে। সেইসঙ্গে তিনি এও জানালেন, কাদের বারণ পেঁপে খাওয়া?
পেঁপের উপকারীতার বলতে গেলে প্রথমেই বলতে এই ফলের হজমশক্তি বাড়ানো ক্ষমতার কথা। পেঁপেতে প্যাপেইন নামক একটি এনজাইম রয়েছে, যা প্রোটিন হজম করতে সাহায্য করে। এটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয়।
পেঁপেতে ক্যালোরির মাত্রা কম এবং হাই ফাইবার রয়েছে। যা দীর্ঘ সময়ের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এটি শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতেও সহায়ক।
পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত পেঁপে খেলে শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাওয়া যায়।
ত্বকের জন্যও অত্যন্ত উপকারী পেঁপে। পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল করে। এটি ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে।
তবে শুধু পেঁপে ফলই নয়, পেঁপে পাতার গুণাগুণ সম্পর্কেও জানালেন ডাঃ চিত্রা সিং। তিনি জানালেন, পেঁপে পাতা ম্যালেরিয়া, ডেঙ্গু এবং ভাইরাল জ্বরের মতো বিভিন্ন রোগের ক্ষেত্রে খুবই উপকারী। পেঁপে পাতার রস প্লেটলেটের সংখ্যা বাড়াতে সহায়ক, যা ডেঙ্গুর মতো জ্বরের ক্ষেত্রে অত্যন্ত উপকারী।
