রাজ্যের সরকারি স্কুলের হোস্টেলে কর্মী নিয়োগ চলছে! কীভাবে আবেদন করবেন দেখুন

 রাজ্যের সরকারি স্কুলের হোস্টেলে কর্মী নিয়োগ চলছে! কীভাবে আবেদন করবেন দেখুন



WB Hostel Recruitment 2024:

পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরী প্রার্থীরা পড়াশোনা কমপ্লিট করে, কোনো একটি চাকরীর মাধমে নিজের ক্যারিয়ারকে গড়ে তোলার কথা ভাবছিলেন, তাদের জন্য রয়েছে একটি বিশাল খুশির খবর। মাটিয়ালি ব্লকের অন্তর্গত তিনটি বিদ্যালয়ের থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যেখানে তারা মোট ০৯ জন প্রার্থীকে নিয়োগ করতে চাইছে। তাই আপনি যদি সেই নয়জনের মধ্যে একজন হতে চান তাহলে অবশ্যই আপনার নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ে দেখা উচিত।


পদের নাম: এই তিনটি বিদ্যালয়ে প্রার্থীদের সুপার, রাঁধুনি, হেল্পার পদে নিয়োগ করতে চাইছে।


শূন্যপদের সংখ্যা : মোট ০৯ টি শূন্যপদ রয়েছে।


মাসিক বেতন:

সুপার: ৬০০০/- টাকা।

রাঁধুনি: ৩,৫০০/- টাকা।

হেল্পার: ২,৫০০/- টাকা।

কি কি যোগ্যতা প্রয়োজন ? 

এই নিয়োগের জন্য আবেদন করার কথা যে সকল প্রার্থীরা ভাবছেন তাদের বলেরাখি যে এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই।


বয়স সীমা: এখানে আবেদন করতে পারথিডের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। 

কীভাবে আবেদন করবেন ? 

উপরের সব পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের একটি জেরক্স দোকানে গিয়ে A4 সাইজের সাদা পেজ নিতে হবে। তারপর সেখানে “To The Block Devlopment Officer,Matiali Devlopment Block” হেডিং দিয়ে আপনার সম্পূর্ন ঠিকানা লিখে ও তার সঙ্গে সমস্ত নথিপত্র গুলি যুক্ত করে একটি মুখ বন্দি খামে ভর্তি করে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে।


আবেদন পত্র জমা করার ঠিকানা: আবেদন ফর্মটি জমা করতে মাটিয়ালা ব্লক কার্যলয়ে রাখা বাক্সে।


গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হবে – ০৩/০৯/২০২৪ তারিখে।

আবেদন পত্র জমা নেয়ার শেষ হবে – ১২/০৯/২০২৪ তারিখে।

নির্বাচন প্রক্রিয়া : 

এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরিক্ষার মাধ্যমে। পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস সম্বন্ধে জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।


অফিসিয়াল নোটিস : Download PDF


Previous Post Next Post