কোচিন শিপয়ার্ডে বিনামূল্যে প্রশিক্ষণ, সঙ্গে পাবেন মাসিক ১২০০০/- বেতন! এক্ষুনি আবেদন করুন

 কোচিন শিপয়ার্ডে বিনামূল্যে প্রশিক্ষণ, সঙ্গে পাবেন মাসিক ১২০০০/- বেতন! এক্ষুনি আবেদন করুন



কোচিন শিপয়ার্ডে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের আবেদন শুরু হল। বিনামূল্যে প্রশিক্ষণ সহ প্রতিমাসে পাবেন স্টাইপেন্ড। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।

আরও পড়ুন :Online Part Time Jobs For Students: বাড়িতে বসে নিজের সময় মতো কাজ করে অর্থ উপার্জন করুন, রইল সহজ উপায়

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। সম্প্রতি কোচিন শিপয়ার্ড লিমিটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেশকিছু শূন্যপদে শিক্ষাগত যোগ্যতার নিরিখে ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এই সংস্থা। যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এই শূন্যপদে প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, মাসিক স্টাউপেন্ড, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য আলোচনা করা হল আজকের প্রতিবেদনে


Employment No.— CSL/P&A/APPE/SEL. DESIGNTD/DEGREE_DIPLOMA_2023_2024/2023/4


পদের নাম— Graduate Apprentices, Technician (Diploma) Apprentices

মোট শূন্যপদ— ১৪০ টি। (Graduate Apprentices- ৬৯ টি, Technician (Diploma) Apprentices- ৭১ টি।)

আরও পড়ুন : পঞ্চায়েত দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা— Graduate Apprentices প্রার্থীদের ক্ষেত্রে Engineering অথবা Technology বিভাগের যে কোনো একটি বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্নাতক ডিগ্রী থাকলে তারা এখানে আবেদন জানাতে পারবেন। একইভাবে, Technician (Diploma) Apprentices প্রার্থীদের ক্ষেত্রে Engineering অথবা Technology বিভাগের যে কোনো বিষয়ে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৩ বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকলে তারা এখানে আবেদন জানাতে পারেবন।


মাসিক স্টাইপেন্ড— Graduate Apprentices প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- স্টাইপেন্ড দেওয়া হবে। অন্যদিকে, Technician (Diploma) Apprentices প্রার্থীদের প্রতিমাসে ১০,২০০/- টাকা স্টাইপেন্ডের ব্যবস্থা থাকছে।


বয়সসীমা— এই পদগুলিতে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে ১৮ বছর অথবা তার ঊর্ধ্বে যে কোনো প্রার্থী আবেদন জানাতে পারবেন।


আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। এরজন্য প্রত্যেককে nats.education.gov.in পোর্টালে ভিজিট করতে হবে। প্রথমে এই পোর্টালে প্রার্থীকে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। যে সকল প্রার্থী পূর্বে রেজিস্ট্রেশন করেছেন তারা সরাসরি আবেদন জানাতে পারবেন। রেজিস্ট্রেশনের পর সার্চ অপশন থেকে COCHIN SHIPYARD LIMITED সার্চ করে নির্দিষ্ঠ অপশনটি সিলেক্ট করলেই আবেদন করার পেজ খুলে যাবে। এই পেজে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। সমস্ত স্টেপ কমপ্লিট করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।


আবেদনের শেষ তারিখ— ৩১ আগস্ট, ২০২৪।

Previous Post Next Post