বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? সেরা ৫টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি।
১) সর্বপ্রথমে যে চাকরির খোঁজ দিচ্ছি তা হল রেলওয়ে চাকরির। এখানে আরআরবির পক্ষ থেকে প্যারামেডিকেল পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। একাধিক পোস্ট রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক পাশেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। এখানে আবেদন করতে হলে বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন শুরু হবে ২২৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত। আজকে থেকে শুরু হচ্ছে এখানে আবেদন করার প্রস্তুতি। আগামী সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন।
২) এরপর আই সি এম আর এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনাদের জন্য। এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করতে হবে। যাদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর তারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। মাসিক বেতন থাকছে ১৬ হাজার টাকা থেকে শুরু। ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নির্বাচন করে নেয়া হবে যোগ্যতার থেকে। কোনরকম আবেদনের জন্য বাড়তি টাকা এখানে দিতে হবে না।
৩) IIT-এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এলডিসি এবং এটিএস এর শূন্য পদ রয়েছে। এখানে যারা যারা আবেদন করতে চান তাদের অবশ্যই দশম শ্রেণি কিংবা দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। আবেদন করার জন্য যোগ্যতা রাখতে হবে। বয়সসীমা থাকবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে। লেভেল টু অনুযায়ী ১৮ হাজার টাকা এবং লেভেল ওয়ান অনুযায়ী ১৯০০০৯০০ টাকা পর্যন্ত মাসিক বেতন হবে। এখানে ইতিমধ্যেই আবেদন চলছে। যারা যারা আবেদন করতে চাইছেন তারা চলতি মাসের মধ্যে আবেদন করে ফেলুন। মনে রাখবেন এখানে মুম্বাই, চেন্নাই এবং কলকাতার মধ্যে আপনার চাকরির ক্ষেত্র হবে।
আরও পড়ুন : পঞ্চায়েত দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ
কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সামনে এসেছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট ২৯১টি শুন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে শুধুমাত্র দ্বাদশ শ্রেণী পাস হলেই আপনি আবেদন জানাতে পারবেন। বয়স অবশ্যই হতে হবে ১৮ বছর ন্যূনতম এবং সর্বোচ্চ হতে হবে ৪০ বছরের মধ্যে। মাসিক বেতন শুরু হচ্ছে ২২৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এখানে আবেদন প্রক্রিয়ার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ২৬ তারিখ পর্যন্ত চলবে এখানে আবেদন প্রক্রিয়া।
আরও পড়ুন :কোচিন শিপয়ার্ডে বিনামূল্যে প্রশিক্ষণ, সঙ্গে পাবেন মাসিক ১২০০০/- বেতন! এক্ষুনি আবেদন করুন
৫) ইন্দো টিবেতিয়ান বর্ডার পুলিশের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র দ্বাদশ শ্রেণী কিংবা দশম শ্রেণীর পাশ করলে এটা আবেদন জানাতে পারবেন। যারা এখানে আবেদন জানাতে চাইছেন তাদের ন্যূনতম বয়স অবশ্যই ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স অবশ্যই ২৭ বছরের মধ্যে হতে হবে। স্যালারি শুরু হবে ২১,৫০০ টাকা থেকে ৮১ হাজার টাকা পর্যন্ত। এখানে আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ রয়েছে দশই সেপ্টেম্বর অবধি।
