Civic Volunteer Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! কীভাবে করবেন আবেদন? মাইনে কত?
Civic Volunteer Recruitment 2024: বেশ কিছুদিন আগের ঘটনা। সংবাদ শিরোনামে উঠে এসেছিল এক লক্ষ সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ বিজ্ঞপ্তির খবর। যা পুরোপুরি ভুয়ো বলে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। দেখা গিয়েছিল বিভিন্ন পোর্টালের তরফ থেকে দাবি করা হচ্ছে এই বিশেষ খবর।
অনেকেই রয়েছেন যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে ইচ্ছুক। তবে জানেন না কীভাবে এখানে আবেদন করতে হয়! সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ কী! কীভাবে ইচ্ছুক ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন? এখানে নিয়োগের পর কী কী সুযোগ-সুবিধা তারা পেয়ে যাবেন! কীভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া? সমস্ত কিছুই রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।
সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ কী?
সিভিক ভলেন্টিয়াররা সাধারণত পুলিশদের কাজে সাহায্য করে থাকে। এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১২ সাল থেকে। ২০১৮ সালের দিকে রাজ্য সরকার প্রথম গ্রীন পুলিশ বাহিনী সৃষ্টি করেছিল পুলিশদের কাজে সাহায্য করার জন্য।
তারপর দেখা যায় পরবর্তীকালে পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকার জন্য ২০১৩ সাল থেকে রাজ্যের ৪০ হাজার পুলিশ এবং তার সঙ্গে এক লক্ষ ত্রিশ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছিল।
বেতন পরিকাঠামো ঠিক কেমন থাকে?
আইনশৃঙ্খলা রক্ষায় যারা পুলিশদের সঙ্গে বিশেষ অঙ্গ হয়ে ওঠে তাদের নির্দিষ্ট বেতন পরিকাঠামো রয়েছে। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব ইতিমধ্যেই বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শোনা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার নাকি নেওয়া হতে পারে। ইতিমধ্যে মিটে গিয়েছে ভোট পর্ব। এখনো পর্যন্ত কবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে সেই বিষয় কোনও খবর প্রকাশ্যে আসেনি!
বর্তমানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের ৯ হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন দিয়ে থাকেন। এমনকি পুজোর সময় তাদের ৫৩০০ টাকা করে এক্সট্রা বা বাড়তি বেতন দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন যে সিভিক ভলেন্টিয়াররা মূলত রাজ্যের গ্রুপ ডি পদে থাকবেন। চলতি বছরের বাজেটে ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বেতন হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে।
কারা এই পদে আবেদন করতে পারবেন?
এখানে আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে। বয়সসীমা সর্বনিম্ন কুড়ি বছর এবং সর্বোচ্চ ৬০ বছর অবধি থাকতে হবে। যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস করতে হবে ইচ্ছুক ব্যক্তিকে।
সিভিক ভলেন্টিয়ারে কী কী সুবিধা পাবেন?
৩০ দিনের মোট আট ঘণ্টা কাজ করার সুবিধা থাকছে। এরমধ্যে মোট ১৪ টি ক্যাজুয়াল লিভ দেওয়া হবে। যদি যে কোনও দুর্ঘটনায় কেউ মারা যান তাহলে সেই ব্যক্তি কিংবা তার পরিবারের সকলকে ইনসুরেন্স দেওয়া হবে।
কীভাবে করবেন আবেদন?
এখানে আবেদন করতে হলে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে হবে। সেখান থেকেই সংগ্রহ করতে হবে বিশেষ ফর্ম। যাবতীয় নথি এবং প্রয়োজনীয় বিবরণ দিয়ে সেই ফর্ম সেখানেই সাবমিট করে দিতে হবে।
