Best 18 Work From Home: সেরা ১৮টি ওয়ার্ক ফ্রম হোম, মোবাইল/ল্যাপটপ দিয়ে বাড়ি বসে কাজ!
নিজের বাড়িতে বসে স্বাচ্ছন্দে যেকোন সময় কাজ করে রোজগার করার সুযোগ যদি পেয়ে যান, তাহলে তা হাতছাড়া কি কেউ করতে চাইবে? তাই আজকের প্রতিবেদনে এমনই মোট ১৮ রকমের ওয়ার্ক ফ্রম হোমের উপায় নিয়ে চলে এসেছি আমরা।
১) কনটেন্ট রাইটিং (Content Writing)
বিভিন্ন ধরনের ব্লগ, আর্টিকেল, নিউজ রিপোর্ট ইত্যাদির ওপর কনটেন্ট লিখে সহজেই আপনি মোটা টাকার রোজগার করে নিতে পারবেন। ঘরে বসেই এই ধরনের কাজের জন্য বিভিন্ন কোম্পানি কর্মী নিয়োগ করে থাকেন।
২) সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social Media Manager)
যে সমস্ত মানুষের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য প্রয়োজনীয় সময় থাকে না, তাঁরা বেশিরভাগ সময়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করার জন্য এবং কনটেন্ট লেখার জন্য মোটা অংকের বেতন দিয়ে কর্মী নিয়োগ করে থাকেন।
৩) কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (Customer Service Executive)
এক্ষেত্রে কোন একটি কোম্পানির হয়ে আপনাকে কাজ করতে হবে। সেই কোম্পানির গ্রাহকদের চ্যাট বা ইমেইলের মাধ্যমে বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বের নিষ্পত্তি ঘটিয়ে তাদের সন্তুষ্ট করাই হবে আপনার কাজ। এক্ষেত্রে কাস্টমারদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনাকে বাড়িতে বসেই দিতে হবে।
৪) ভার্চুয়াল এসিস্ট্যান্ট (Virtual Assistant)
এই পদে যোগদান করলে আপনাকে মূলত ভার্চুয়ালি একটি কোম্পানি বা কোন এক ব্যক্তির হয়ে কাজ করতে হবে। এক্ষেত্র সাধারণত বিভিন্ন ইমেইল চেক করা, ডেটা এন্ট্রি করা, সেই ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট প্ল্যানিং করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সহায়তা করাই হবে আপনার কাজ।
৫) অনুবাদক (Translator)
নাম শুনেই কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনি সহজেই বাড়িতে বসে এক ভাষা থেকে অন্য ভাষায় কনটেন্ট ট্রান্সলেট বা অনুবাদ করে পাশে লক্ষ লক্ষ টাকার উপকার করতে পারবেন।
৬) টেলিকলার (Telecaller)
এই কাজ অত্যন্ত সহজ। আপনাকে বিভিন্ন মানুষের
মোবাইল নম্বরে ফোন করে আপনাকে আপনার কোম্পানির বিভিন্ন সুবিধা সম্পর্কে জানাতে এবং বোঝাতে হবে। Shine.com নামক ওয়েবসাইট থেকে আপনি এই কাজের সুযোগ পেয়ে যেতে পারেন।
৭) ই-কমার্স ম্যানেজার (E-Commerce Manager)
এক্ষেত্রে কোম্পানির কমার্শিয়াল ওয়েবসাইটের যাবতীয় ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে। বিভিন্ন ডেসক্রিপশন দেওয়া থেকে শুরু করে সেই সম্পর্কে বিভিন্ন রিভিউ চেক করাই হবে আপনার কাজ। indeed অ্যাপ এর মাধ্যমে এই কাজের সন্ধান আপনি পেয়ে যাবেন।
৮) গ্রাফিক ডিজাইনিং (Graphic Designing)
ঘরে বসেই বিভিন্ন কোম্পানির লোগো বা অন্যান্য ডিজাইন তৈরি করার মাধ্যমে টাকা রোজগার করে নিতে পারবেন আপনি। এক্ষেত্রে Dribble নামক ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের কাজ পেয়ে থাকেন গ্রাফিক্স ডিজাইনাররা।
৯) ভিডিও এডিটিং (Video Editing)
বাড়িতে বসে আপনার ভিডিও এডিটিং সম্পর্কে জ্ঞান থাকলে বিভিন্ন ব্যক্তি এবং কোম্পানির হয়ে বিভিন্ন ভিডিও এডিট করে সহজেই রোজগার করতে পারবেন হাজার হাজার টাকা। fiverr.com ওয়েবসাইট থেকে ভিডিও এডিটিং এর কাজ খুব সহজেই পাওয়া যায়।
১০) UX/UI ডিজাইনার (UX/UI Designer)
এর জন্য বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডিজাইন আপনাকে করতে হবে। ওয়েবসাইটের ডিজাইন সম্পর্কে আপনার জ্ঞান থাকলে এই কাজ করে মাসে প্রচুর টাকা রোজগার করা থেকে কেউ আপনাকে আটকাতে পারবেন।
১১) ভার্চুয়াল টিউটর (Virtual Tutor)
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়ানোর কাজ ও সহজেই বাড়িতে বসে করা যায়। এক্ষেত্রে tutor.com নামক ওয়েবসাইটের সাহায্যে আপনি ছাত্র-ছাত্রীদের পড়ানো শুরু করতে পারেন।
১২) ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
বর্তমানে বিশ্বায়নের যুগে সমস্ত কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন অনলাইন মাধ্যমে আপনার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করাই হবে আপনার মূল কাজ।
১৩) অ্যাপ ডেভেলপার (App Developer)
কোন কোম্পানির নিজস্ব অ্যাপ তৈরি করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন। এক্ষেত্রে কোন রকম ইনভেস্টমেন্ট এর প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি বিভিন্ন অ্যাপ তৈরি করতে জানলে সহজেই এই কাজটি বাড়িতে বসে করতে পারবেন।
১৪) ওয়েব ডেভেলপমেন্ট (Web Development)
ঘরে বসে বিভিন্ন দেশী এবং বিদেশি কোম্পানির ওয়েব পেজ ডেভেলপ বা তৈরি করে খুব একবারেই কয়েক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব। শুধুমাত্র ওয়েবপেজ ডেভেলপমেন্ট এ দক্ষতা থাকলেই এই কাজ পেয়ে যাবেন।
১৫) HR সার্ভিস প্রোভাইডার (HR Service Provider)
আপনার কাজ করা কোম্পানির পক্ষ থেকে আপনি HR হিসাবে কর্মী নিয়োগ করবেন এবং ইন্টারভিউ নেবেন। শুধুমাত্র এই কাজ করেই বিভিন্ন কোম্পানির থেকে মোটা অংকের টাকা বেতন এবং কমিশন হিসাবে পাওয়া সম্ভব।
১৬) সাবটাইটেল রাইটিং (Subtitle Writing)
বিভিন্ন ভিডিও বা সিনেমা দেখার সময় তার তলায় ইংরেজি বা অন্য কোন ভাষায় সবটাইটেল আছে দেখা যায়। এক্ষেত্রে এই সবটাইটেল গুলো ভিডিওতে বলা কথা অনুযায়ী অন্য ভাষায় অনুবাদ করে লেখাই হবে আপনার কাজ।
১৭) সেলস এক্সিকিউটিভ (Sales Executive)
কোম্পানির বিভিন্ন প্রডাক্ট সেল বা বিক্রি করার জন্য আপনাকে বিভিন্ন কোম্পানির নিয়োগ করবে। তবে এক্ষেত্রে প্রতি মাসে সঠিক টার্গেট অ্যাচিভ করতে পারলে, মাইনের পাশাপাশি অতিরিক্ত অনেক বেশি রোজগার করতে পারবেন আপনি।
১৮) SEO কনসালটেন্ট (SEO Consultant)
GOOGLE পা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোন কনটেন্টকে ভাইরাল করার জন্য প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন ধরনের SEO। এই ব্যাপারে আপনার জ্ঞান থেকে থাকলে আপনি সহজেই পরামর্শ প্রদান করে বিভিন্ন কোম্পানির থেকে মোটা অংকের টাকা রোজগার করতে পারবেন।
