দুপুরে ভাত খেয়ে টুক করে ঘুমিয়ে পড়েন নাকি? এর ফলে শরীরে কী প্রভাব পড়ছে 'ধারণা' আছে? আজই জানুন

Sleeping Habit: দুপুরে ভাত খেয়ে টুক করে ঘুমিয়ে পড়েন নাকি? এর ফলে শরীরে কী প্রভাব পড়ছে 'ধারণা' আছে? আজই জানুন

বিকালে ঘুমানোর অভ্যাস, যাকে সাধারণত ‘পাওয়ার ন্যাপ’ বা ‘সিয়েস্তা’ বলা হয়, সেটি আরাম পাওয়ার একটি দুর্দান্ত উপায়। সকালে কাজ করার পর যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা কিছুক্ষণ ঘুমনোর প্রয়োজন অনুভব করি।

যদিও এই অভ্যাস নিয়ে অনেক কথা বলা হয়, কেউ কেউ বলেন যে দিনের বেলা ঘুমালে কোনো ক্ষতি নেই, আবার অনেকে এটাও বলে থাকেন যে এটি করা উচিত নয়। আসুন ডক্টর ইমরান আহমেদের কাছ থেকে জেনে নেওয়া যাক বিকেলে ঘুমনো ভালো না খারাপ।

দুপুরে ঘুমলে শক্তির মাত্রা বাড়ে। প্রায় ২০-৩০ মিনিটের একটি সংক্ষিপ্ত পাওয়ার ন্যাপ, আপনার শরীরকে আবার শক্তি জোগাতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন বা যারা রাতে পর্যাপ্ত ঘুম পান না তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর।

বিকালে ঘুমালে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয়। এটি স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং সৃজনশীলতা বাড়ায়। আমরা যখন ঘুমাই, তখন আমাদের মস্তিষ্ক নতুন তথ্য প্রক্রিয়া করে এবং স্মৃতিশক্তি বাড়ায়।

দুপুরে ঘুমালে মেজাজ ভাল হয়। এটি মানসিক চাপ কমাতে এবং মানসিক সতেজতা বাড়াতে সাহায্য করে। যারা বিকেলে ঘুমান তারা আরও শান্ত এবং পজিটিভ বোধ করেন।

কিছু গবেষণায় বলা হয়, বিকেলে ঘুম হার্টের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি রক্তচাপ কমাতে এবং করোনারি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

দুপুরে বেশি ঘুমলে আপনার ঘুমের চক্র ব্যাহত হতে পারে এবং অনিদ্রায় ভুগতে পারেন। অনেক গবেষণায় টাইপ ২ ডায়াবেটিসের সঙ্গে দিনের বেলা বেশি ঘুমের সম্পর্ক পাওয়া গিয়েছে। এছাড়াও কার্ডিওভাসকুলার ডিজিজ, হজম সমস্যাও হতে পারে। Read More+

Previous Post Next Post