স্যার একটা কথা বলব?

 স্যার একটা কথা বলব?

-কি বল?

-আজ আমাকে সাড়ে ১২ টায় ছুটি দেবেন?

-কেন? কি করবি?

-বাড়ি গিয়ে ভাত খাব। খুব খিদে লেগেছে ।

-কেন সকালে খেয়ে আসিস নি?

- না।

-কেন?



-তরকারি ছিল না। আর লবণ দিয়ে ভাত খেতে পারি না।

কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের?

-রাতে কি খেয়েছিস?

-গরম ভাতে জল ঢেলে।

-এখন কি দিয়ে খাবি?

-মা বলেছে স্কুল ছুটির পর গেলে কচু রেঁধে রাখবে। সেটা দিয়েই আজ মজা করে খাব।

মা খুব সুন্দর কচু রান্না করতে পারে।

কখন যে চোখটা ঝাপসা হয়ে বুঝতে পারিনি।

একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু

খেয়ে আসব। নিয়ে যাবি তোদের বাড়ি?

সত্যিই যাবেন স্যার?


হ্যাঁ যাব। যাও বাড়ি গিয়ে পেট ভরে খাও।

মুখে বিশ্ব জয় করা হাসি নিয়ে বই হাতে তার চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে

রইলাম।


তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ

আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের

খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা

খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। 


এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের সব আবদার পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর দিকে ফিরেও তাকান না। আমরা নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই।


দুর্গাপূজা এলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি, কেউ কিরণমালা,

কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক

কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই

বাইরের পোশাক গুলোতে আমাকে মানাচ্ছে কিনা? অথচ একটা গরীব লোক এসে -দুটাকা চাইলে বলি-খুচরা নেই । ক্ষমা করুন।


গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজ এ অনেক-ই যায়। 

কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বেশি দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। 


ঐ গরীব লোক গুলোর অপরাধ কি?


অপরাধ একটাই সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের

ঘরে জন্ম দিয়েছেন। আর আমাকে সোনার চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।


আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাঁড়াই। আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি। 


মনে রাখতে হবে :-কাউকে সাহায্য করার সুযোগ পেলে, আমি ভাগ্যবান।


দৃশ্যটা একবার ভাবুন— ওই ব্যক্তি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে হাত পেতেছে, আর তাকে সাহায্য করার জন্য সৃষ্টিকর্তা আপনাকে পছন্দ করেছেন!


 ওই ব্যক্তিকে সাহায্য করার অসংখ্য অগনিত উপায় বিদ্যমান রয়েছে। সেই অসংখ্য উপায় থেকে তিনি বাছাই করে নিয়েছেন শুধুমাত্র আপনাকেই।


You are not ordinary. You are chosen someone!


ভালো থাকুন অপরকেও ভালো রাখুন।


সংগৃহীত

Previous Post Next Post