ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে সাধারণ চিনি বা গুড়ের বদলে ‘কোকোনাট সুগার’ খাওয়া ভাল?
অনেকেই রান্নায় সাধারণ চিনির বদলে গুড় ব্যবহার করেন। তবে, পুষ্টিবিদেরা বলছেন, তার চেয়েও ভাল হল নারকেলজাত চিনি বা ‘কোকোনাট সুগার’।
চিনিকে দেখতে যতই নিরীহ মনে হোক, তা আদতে নয়। খেতে মিষ্টি হলেও শরীরের জন্য তা যে একেবারেই মিঠে নয়, সে কথা সকলেই জানেন। চিনি বা মিষ্টি খেলে শুধু ডায়াবিটিস নয়, এর সঙ্গে জড়িত নানা ধরনের রোগ বাসা বাঁধে শরীরে। তাই সাধারণ মানুষ, চিকিৎসক থেকে পুষ্টিবিদ— সকলেরই নজর থাকে চিনির স্বাস্থ্যকর বিকল্পের দিকে। যা চিনির অভাব পূরণ করলেও শরীরের কোনও ক্ষতি করবে না। অনেকেই রান্নায় সাধারণ চনির বদলে গুড় ব্যবহার করেন। তবে, পুষ্টিবিদেরা বলছেন, তার চেয়েও ভাল হল নারকেলজাত চিনি বা ‘কোকোনাট সুগার’।
শুধু ডায়াবেটিকদের জন্য নয়, স্বাস্থ্য সচেতনদের কাছেও কোকোনাট সুগার বা নারকেল থেকে তৈরি চিনি ইদানীং ‘গেম চেঞ্জার’ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকেরা বলছেন, এই ‘কোকোনাট সুগার’-এর গ্লাইসেমিক ইনডেক্স কম। নানা ধরনের খনিজ এবং ফাইবার রয়েছে এই চিনির মধ্যে।Read more+
নারকেলজাত চিনি খেলে শরীরের কী কী উপকার হয়?
১) পুষ্টিগুণে সমৃদ্ধ
নারকেল থেকে তৈরি চিনির মধ্যে রয়েছে আয়রন, জ়িঙ্ক এবং পটাশিয়ামের মতো খনিজ। এই সমস্ত উপাদান শরীরের বিভিন্ন খনিজের ঘাটতি পূরণ করে। পাশাপাশি, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাল রাখতেও ‘কোকোনাট সুগার’-এর যথেষ্ট ভূমিকা রয়েছে।Read more+
২) ডায়াবিটিস বশে রাখে