৬ মাস বয়সের পর থেকে শিশুকে কী খাওয়াবেন, আর কী নয়? সময় ধরে তালিকা বললেন চিকিৎসকেরা

 ৬ মাস বয়সের পর থেকে শিশুকে কী খাওয়াবেন, আর কী নয়? সময় ধরে তালিকা বললেন চিকিৎসকেরা

৬ মাসের পর থেকে ২ বছর অবধি মায়ের দুধের পাশাপাশি পরিপূরক আহারও দিতে হবে শিশুকে। এই সময়টিতে শিশুর পুষ্টি ও বৃদ্ধির জন্য কী কী দরকার?





ছ’মাস বয়স পর্যন্ত সব শিশু মায়ের দুধেই পুষ্টি পায়। এই সময়ে সন্তানকে খাওয়ানো নিয়ে মায়ের আর ভাবনা থাকে না। কিন্তু আসল চিন্তাটা শুরু হয় শিশুর ৬ মাস বয়সের পর থেকে। সন্তানের ৬ মাস বয়স হলেই অনুষ্ঠান করে মুখে ভাত দেওয়া হয়। ওই দিন প্রথম ভাত, ডাল, তরকারি, পায়েসের স্বাদ পায় খুদে। তার পর থেকে কী কী খাওয়ানো দরকার, তার একটা রুটিন হওয়া খুব জরুরি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), তাদের নতুন নির্দেশিকায় জানিয়েছে, ৬ মাস বয়সের পর থেকে শিশুর ডায়েট ঠিক কেমন হবে। সকাল থেকে রাত পর্যন্ত, সময় ধরে শিশু কী কী খাবে, সে নিয়ে মতামত দিয়েছেন চিকিৎসকেরাও। চলুন জেনে নেওয়া যাক, সন্তানের পুষ্টি ও বৃদ্ধির জন্য কী কী করবেন মায়েরা।Read more+

জন্মের পর থেকে শিশুর ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধই খাওয়াতে হবে। এই সময়টিকে বলা হয় ‘ব্রেস্ট ফিডিং পিরিয়ড’। ৬ মাসের পর থেকে শুরু হবে ‘উইনিং পিরিয়ড’। অর্থাৎ, এই সময়টিতে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক আহারও দিতে হবে শিশুকে। দাঁত বেরোনোর সময় এগিয়ে আসায় এই সময় থেকেই তাকে চিবিয়ে খেতে শেখানো শুরু করা দরকার। পাশাপাশি, দিনে তিন থেকে চার বার শক্ত খাবারও তাকে দিতে হবে। বছর দুয়েক পর্যন্ত চলবে এই ‘উইনিং পিরিয়ড’।Read more+

শুরুর সময়টা শিশু কী কী খাবে

বাজারচলতি প্যাকেটজাত খাবার না দেওয়াই ভাল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামী জানালেন, দোকান থেকে কেনা ‘বেবি ফুড’ একেবারেই দেবেন না। বরং বাড়িতে চাল-ডাল-আলু দিয়ে হালকা করে তৈরি খিচুড়ি সামান্য ঘি বা মাখন দিয়ে খাওয়ানো যেতে পারে শুরুতে। বেশি শক্ত খাবার শুরুতেই দেওয়া যাবে না। ভাত চটকে সব্জি সেদ্ধ দিয়ে খাওয়াতে পারেন। পাতলা করে রান্না ডালিয়াও ভাল খাবে শিশু। শুরুতে অল্প করে নুন দিয়ে রান্না করতে হবে। চিনির ব্যবহার না করাই ভাল।Read more+

Previous Post Next Post