Aadhaar Card Lock – আধার কার্ড লক করলেই কি নিশ্চিন্ত? ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেটার নাগাল পাবে কি জালিয়াতরা? কি বলছে সরকার, দেখুন
Aadhaar Card Lock Unlock Process:-
আধার নম্বর (Aadhaar Number) একবার দখলে নিতে পারলেই কেল্লাফতে। ব্যাস, আর দেখতে হবে না, নিমেষের মধ্যে আধার কার্ডের সমস্ত তথ্য চলে যাবে একেবারে জালিয়াত বা প্রতারকদের মুঠোর মধ্যে। আর তারপরে ব্যাংকের টাকা তোলা থেকে শুরু করে যে কোনো ধরনের অবৈধ কাজ নিমেষের মধ্যেই করে ফেলতে পারবে প্রতারকরা। এই ধরনের ঘটনা ইদানিং অহরহ দেখা যাচ্ছে। সেই কারণেই আধার কার্ডের তথ্য সুরক্ষিত করে রাখার জন্য সরকারের তরফের নির্দেশিকা জারি করা হচ্ছে।
দিন বদলাচ্ছে, টেকনোলজি এগোচ্ছে, 4G দুনিয়া পার করে 5G-র দোরগোড়ায় দেশ। প্রতিনিয়ত প্রযুক্তি আপডেট (Technology Update) হচ্ছে। তার ফলে মানুষ সমস্ত ক্ষেত্রে সুবিধা পাচ্ছে, এটা ঠিক। কিন্তু তার সঙ্গে ডিজিটাল দুনিয়ায় হ্যাকারদের গতিবিধি (Hacker Movement in Digital World) বেড়ে গিয়েছে। সাধারণ মানুষকে বিপদে ফেলতে এখন প্রতারকরা এই ডিজিটাল সিস্টেমকেই যথারীতি তাদের নিজেদের অস্ত্র বানিয়ে ফেলেছে। আধার কার্ডের তথ্য চুরি করার জন্য দেশ জুড়ে এরকম প্রতারকরা ফাঁদ পেতে বসে আছে।
একদিকে যেমন আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সামনে আসছে, ঠিক সেইভাবে যেকোনো ধরনের ব্যক্তিগত গোপনীয় তথ্য হ্যাকারদের হাতের মধ্যে চলে যাচ্ছে। আর তাই আধার কার্ডের এই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে UIDAI এর পক্ষ থেকে আধার কার্ড লক (Aadhaar Card Lock) করে রাখার সিস্টেম নিয়ে আসা হয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে ইউআইডিএআই জানিয়ে দিয়েছে, যাতে আধার নম্বর লক করে রাখা হয়।
আধার কার্ড কিভাবে লক করবেন (Aadhaar Card Lock Process)
আধার কার্ড লক (Aadhaar Card Lock) করতে হলে প্রথমেই জেনে রাখা দরকার একটি ১৬ সংখ্যার VID নম্বর প্রয়োজন। এই নম্বর যদি আপনার কাছে না থাকে তাহলে SMS এর মাধ্যমে বা UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নম্বরটি বের করে নিতে হবে।
১) এর জন্য প্রথমে UIDAI এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট অপশনে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে https://myaadhaar.uidai.gov.in/lock-unlock-aadhaar অপশনে ক্লিক করতে হবে।
২) এবার My Aadhaar পেজে Lock Aadhaar অপশনে ক্লিক করে ব্যক্তিগত সমস্ত তথ্য পূরণ করতে হবে।
৩ ) মোবাইল নম্বর দিয়ে এবার OTP জেনারেট করুন।
৪) এরপর OTP বসিয়ে সাবমিট করলেই আপনার আধার কার্ড লক হয়ে যাবে।
৫) এরপর যখন আধার কার্ড আনলক করার প্রয়োজন হবে, তখন ঠিক একই পদ্ধতিতে Unlock Aadhaar অপশনে ক্লিক করে ব্যক্তিগত সমস্ত তথ্য পূরণ করে ওটিপি বসানোর পর আধার কার্ড আনলক (Aadhaar Unlock) করা সম্ভব হবে।
হ্যাকার বা প্রতারকদের হাত থেকে নিজের ব্যক্তিগত সমস্ত তথ্য সুরক্ষিত রাখতে UIDAI এর পরামর্শ অনুযায়ী আপনার Aadhaar Lock করে রাখতে পারেন।
