বাড়িতে কন্যা সন্তান
থাকলেই লটারি
লেগেছে আপনার –
পেয়ে যাবেন ১০
লক্ষ টাকা | Central Govt SSY
Scheme 2024
বছরের শুরুতেই দেশের কন্যা সন্তানদের জন্য মোদি সরকারের নতুন উপহার I আপনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকাশিত হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা I সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি সঞ্চয় প্রকল্প যা সন্তানের পিতা-মাতা স্বার্থের কথা ভেবে তৈরি করা হয়েছে I এই যোজনা তারা দেশের কন্যা সন্তানদের আর্থিক সুবিধা দেওয়া হয় যার ফলে দেশের কন্যা সন্তানদের অভিভাবকদের আর ভবিষ্যৎ নিয়ে দুঃচিন্তা করতে হয় না I বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযানকে সার্থক করার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা হল তারই একটি অংশ I এই যোজনা থেকে কি লাভবান হবেন তা জেনে নিন।
আগের চেয়ে এখন আরো কত বাড়ানো হলো সুদের হার I আপনিও এই প্রকল্প সম্পর্কে জেনে আপনার কন্যা সন্তানের জন্য আর্থিক সাহায্য পেতে পারেন I এর দ্বারা উপকৃত হবেন দেশের সেই সমস্ত কন্যা সন্তানরা I কিভাবে এই যোজনার দ্বারা লাভবান হতে পারে তা জেনে নিন এই প্রতিবেদনের দ্বারা I কি কি যোগ্যতা ও ডকুমেন্টের দরকার তা বিশদ জানতে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন I
সুকন্যা সমৃদ্ধি যোজনা কি
সুকন্যা সমৃদ্ধি যোজনা হল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত দেশের কন্যা সন্তানদের জন্য একটি আর্থিক সুবিধ I আপনার নিজেদের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই যোজনাই আপনি আবেদন করতে পারেন I প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে এই যোজনাটি চালু করেছিলেন I এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার কত
সুকন্যা সমৃদ্ধির যোজনায় আগে যে সুদের হার ছিল এখন তা বাড়ানো হয়েছে। এর দ্বারা দেশের কন্যা সন্তানদের আর্থিক সুবিধা বাড়ানো হলো। কেন্দ্র সরকার জানিয়েছে যে বছরের শুরুতেই মিলবে এই সুবিধা I আপনি যদি এই যোজনা থেকে লাভ উপভোগ করতে চান তাহলে আজই আপনার কন্যা সন্তান অথবা আপনার পরিবারের কন্যা সন্তানের জন্য খুলুন ssk scheme একাউন্ট I এর ফলে পরবর্তী ত্রৈ মাসিকে ৮. ২০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে I একাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পূর্ণ হলে স্কিমটি ম্যাচুরিটি হবে I তবে ২১ বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনার কন্যা সন্তানের বিবাহ হয়ে যায় তাহলে একাউন্টটি বন্ধ হয়ে যাবে I
সুকন্যা সমৃদ্ধি যোজনার বয়স ও যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আপনার কন্যা সন্তানের বয়স ১০ বছরের কম থাকতে হবে। শিশুটির নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে I একটি পরিবারে সর্বাধিক মাত্র দুটি স্কিমের একাউন্ট খুলতে পারবেন I শুধুমাত্র যমজ সন্তান হলে তিনটি মেয়ে সন্তানের জন্মের ক্ষেত্রে একটি পরিবারে দুটির বেশি একাউন্ট খুলতে পারবে I শুধুমাত্র কন্যা সন্তানের পিতা মাতা অথবা আইনি অভিভাবকরা খুলতে পারবেন। আবেদন করার জন্য আধার কার্ড ও প্যান কার্ড লাগবে I যদি আধার কার্ড না থাকে তাহলে আবেদনের ছয় মাসের মধ্যে আধার কার্ড এর নম্বর প্রদান করতে হবে। আবেদন করার জন্য যা যা দরকার তা হল কন্যা সন্তানের নাম, ঠিকানা, জন্ম সার্টিফিকেট, পিতা মাতার ফটো আইডি ইত্যাদি ।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন
সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট আপনি অফলাইনে আবেদন করতে হবে । সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট পোস্ট অফিসের শাখায় বা যে কোন অংশগ্রহণকারী ব্যাংকে একাউন্ট খুলতে পারেন । যেমন ভারতীয় স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা ইত্যাদি প্রভৃতি ব্যাঙ্কে খোলা যেতে পারে । প্রথমে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।
