Gas Aadhaar Link Check – গ্যাসের
সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা চেক করুন এইভাবে
গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক দুই পদ্ধতির মাধ্যমে করতে পারবেন, গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে এবং অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে। আপনি যদি কোনো একটি পদ্ধতির মাধ্যমে আধার লিংকের জন্য আবেদন করেছেন, তাহলে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা, তা জানা জরুরি। Gas Aadhaar Link Check করতে নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন।
গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা চেক করুন
১) প্রথমে www.mylpg.in এ যেতে হবে।
২) তারপর Bharat Gas, HP Gas এবং Indane Gas সিলিন্ডারে ছবি দেখতে পাবেন, এর মধ্যে থেকে আপনার যে গ্যাস কোম্পানি সেই সিলিন্ডারের উপর ক্লিক করতে হবে।
৩) তারপর ওই গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট খুলে আসবে।
৪) সেখানে লগইন করতে হবে, যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে New User অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৫) তারপর KYC Status অপশনে গিয়ে চেক করলে দেখতে পাবেন গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা।
