মাধ্যমিক পাশে কলকাতা মেট্রোরেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ | WB Kolkata Metro Recruitment 2024
আপনার কি দীর্ঘদিন ধরে ইচ্ছা একটি চাকরি করার কিন্তু চাকরির খোঁজ পাচ্ছেন না তাহলে আজ আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন আজ তাদের জন্য চাকরির বিশাল বড় একটি সুখবর। কলকাতা মেট্রো রেল দপ্তরের তরফ থেকে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ হতে চলেছে। এখানে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দারাই আবেদন জানানোর সুযোগ পাবেন। এখানে চাকরি পাওয়ার আরো একটি বিশাল সুবিধা হল প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। তাহলে আর দেরি কেন চলুন এই আপডেটটি বিস্তারিত জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থা : এখানে কর্মী নিয়োগ করা হবে কলকাতা মেট্রো রেল দপ্তরের তরফ থেকে।
পদের নাম : এখানে যে সমস্ত পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে সেই পদের নাম গুলি হল-
1. ফিটার
2. ইলেকট্রিশিয়ান
3. মেকানিস্ট
4. ওয়েল্ডার
শিক্ষাগত যোগ্যতা : এখানে যে সমস্ত প্রার্থীরা চাকরি করতে ইচ্ছুক তাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। সঙ্গে পদ সম্পর্কিত অভিজ্ঞতা বা আইটিআই যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা : ১৫ বছরের বেশি বয়স হলেই চাকরি-প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন।
নিয়োগ পদ্ধতি : এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিচের দেওয়া আবেদন পদ্ধতি Step by Step জেনে নিতে পারেন-
১. এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রথমেই অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেটি A4 সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে।
২. এরপর আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
৩. এরপর আবেদন পত্রের সঙ্গে একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি সংযুক্ত করতে হবে।
৪. এরপর চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস এর দরকার সেগুলো জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা: Dy, CPO, Metro Railway, Metro Rail Bhawan, 33/1, J.L. Neheru Road, Kolkata-700071
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা ৪ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্রটিকে জমা করে দেবেন।
এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে দেখে নিতে হবে।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
