উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্ট দফতারে বিপুল পরিমাণে গ্রুপ- সি কর্মী নিয়োগ | AIASL Recruitment 2024উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্ট দফতারে বিপুল পরিমাণে গ্রুপ- সি কর্মী নিয়োগ | AIASL Recruitment 2024
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তথা ইন্ডিয়ান এয়ারপোর্ট এর দপ্তরের তরফ থেকে নতুন করে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে। এয়ারপোর্ট দপ্তরের কাজ হল অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ও স্টান্ডার্ড কাজ তাই অনেকেই এখানে চাকরি করতে ইচ্ছুক। যারা যারা এয়ারপোর্ট দপ্তরে করে কাজ করতে চান তাদের সুবিধার্থে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ হতে চলেছে। এখানে সকল ধরনের প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। পুরুষে ও মহিলা সকলেই এখানে কাজ করার সুযোগ পাবেন। এই চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই এই সুখবরটি শেষ পর্যন্ত পড়তে হবে।
নিয়োগকারী সংস্থা: Air India Airport Services Limited তথা AIASL এর তরফে এখানে কর্মী নিয়োগ করা হবে।
বয়স: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই সমস্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।তবে এক্ষেত্রে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী অর্থাৎ OBC চাকরি প্রার্থীরা তিন বছর বয়সের ঊর্ধ্বসীমা এবং SC/ST চাকরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন।
নিয়োগকারী সংস্থা: Air India Airport Services Limited তথা AIASL এর তরফে এখানে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সে পদের নাম গুলি হল-
1. কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
2. জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ যারা এখানে জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি করবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস।
যারা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি করতে ইচ্ছুক তাদের ন্যূনতম যোগ্যতা হতে হবে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস।
বেতন: এখানে দুটি পদের জন্যই আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। যারা জুনিয়র সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২০,১৩০/- টাকা করে এছাড়াও যারা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি করবেন তাদের বেতন দেওয়া হবে ২৩,৬৪০/- টাকা করে।
আবেদন পদ্ধতি: এখানে যারা যারা চাকরি করতে ইচ্ছুক তাদের আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন ইন্টারভিউ স্থানের প্রয়োজনীয় নিচের দেওয়া সমস্ত তথ্য নিয়ে উপস্থিত হতে হবে অর্থাৎ এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদন পত্রটি প্রিন্ট আউট করে সেটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। এরপর এর সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস এর দরকার সেগুলো সংযুক্ত করতে হবে ও আবেদন পত্রের সঙ্গে একটি পাসপোর্ট সাইজের কালার ফটোকপি সংযুক্ত করতে হবে। এরপর সমস্ত কিছু একত্রিত করে সবগুলি একটি খামে ভরে ইন্টারভিউ দিন সরাসরি ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
নিয়োগ পদ্ধতি: এখানে চাকরি করতে চাইলে চাকরিপ্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর গুরুত্বপূর্ণ তারিখ: এখানে যারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাদের 18, 20 এবং 22 ডিসেম্বর, 2023 তারিখের যেকোনো একদিন উপস্থিত থাকতে হবে।
নিচে আপনারা অফিসের নোটিফিকেশনটি ডাউনলোড করলে এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অফিশিয়াল নোটিফিকেশনের নিচের দিকে আবেদনের ফর্মটিও পেয়ে যাবেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
