Posted By : Abp Ananda
Viral Video : ভয়ঙ্কর হার্ট অ্যাটাক! কথা বলতে বলতেই কয়েক সেকেন্ডে মৃত্যু তরুণ আইনজীবীর, ভিডিও ভাইরাল
অভিষেকের মৃত্যুর পর শোকস্তব্ধ তাঁর পরিবার। পরিবারের সদস্যরা জানান, তার কোনও মেডিক্যাল হিস্ট্রি নেই।
এদিন সরোজিনী নগর তহসিল অফিসের সামনই কয়েকজনের সঙ্গে কথা বছিলেন তিনি। ভিডিওতে তাঁকে এক্কেবারে স্বাভাবিক ভবে কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎই বুক চেপে ধরেন তিনি। তারপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রয়াত আইনজীবী অভিষেক সিং তার সহকর্মী আইনজীবীদের সঙ্গেই হাঁটছিলেন। হঠাৎই তিনি একটি গেটের দিকে এগিয়ে যান এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। কেউ কিছু বোঝার আগেই তার মৃত্যু হয়। এই পুরো ঘটনাটি কাছেই লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অভিষেক সিং কানপুর রোডে হনুমান মন্দিরের কাছে থাকতেন । লখনউ তহসিলে আইন পেশায় নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো, সোমবারও অভিষেক তহসিলে পৌঁছান, এরপর তিনি তার সহকর্মী আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলেন। তখন, হঠাৎ তার হৃদরোগ হয় এবং তিনি সেখানেই পড়ে যান। সহকর্মী আইনজীবীরা কোনওভাবে তাকে মাটি থেকে তুলে নিয়ে ঝটপট হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সিসিটিভি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায়। এমন ভাবে এক তরণ আইনজীবীকে মারা যেতে দেখে স্তম্ভিত নেটিজেনরা। এদিন অভিষেক তাঁর সহকর্মী, বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। তাঁকে একেবারে স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে ভেতরে কোনও কষ্ট অনুভূত হচ্ছিল কি না, তা জানা যায়নি। কথা বলতে বলতেই ই কেউ কিছু বোঝার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর তাঁর সহকর্মী আইনজীবীরা তাঁকে তুলে নিয়ে হাসপাতাল গেলে জানা যায়, সব শেষ। অভিষেকের মৃত্যুর পর শোকস্তব্ধ তাঁর পরিবার। পরিবারের সদস্যরা জানান, তার কোনও মেডিক্যাল হিস্ট্রি নেই।
