Suvendu On OBC Case: OBC মামলায় রাজ্যের ধাক্কা নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দুর, 'বিচারব্যবস্থার সামনে পরাস্ত রাজ্যের ঔদ্ধত্য..'
Suvendu On OBC Case: রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ, কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
কলকাতা: OBC মামলায় হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ। ১৪০টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি । রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ। হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি এই ইস্যু এক্সহ্যান্ডেলের পোস্টে লেখেন , 'বিচারব্যবস্থার সামনে পরাস্ত রাজ্যে সরকারের ঔদ্ধত্য..'
এদিন শুভেন্দু অধিকারী বলেন, আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে, OBC সংরক্ষণ নিয়ে। ৭৬ টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, হিন্দু OBC দের বঞ্চিত করে, Reservation দিতে গিয়েছিল। হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে। আমি এটাকে স্বাগত জানাচ্ছি। আজ আদালতের শুনানি চলাকালীন সকলের সামনে মাননীয় AG কিশোর দত্ত বলেছেন, বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী OBC কমিশনের রিপোর্ট পেশ করেছেন, আলোচনাতে কোনও আপত্তি করেনি। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যে বলে বলছি। কারণ বিধানসভায় মুখ্যমন্ত্রী গত ১০ তারিখে, কার্যত চোরের মত, চলে গেছেন। কোনও আলোচনার সুযোগ দেননি। আমরা সেদিনও প্রতিবাদ করেছি। ... আমি এই মামলায় পার্টি হব।
OBC মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার বলেন, 'বিভিন্ন বিষয়ে রাজ্যের ৪-৫টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে ', । 'কেন ২০১২ সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা ২০১২ সালের OBC আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন। তারপর আবার ১৯৯৩ সালের আইনে ফেরত গেছেন, এটা কেন?'OBC মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ হচ্ছে এই যে গোটা প্রক্রিয়াটা ছিল, এই গোটা প্রক্রিয়াটাকে, সরকারের তরফ থেকে মান্যতা দেওয়া হয়নি। এবং সেখানে মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ হচ্ছে, একটা অংশ পর্যন্ত, ২০১২ সালের OBC সংক্রান্ত যে আইন আছে, সেই আইন অনুযায়ী, সরকার পদক্ষেপ করেছে। কিন্তু ২০১২ সালের সেই আইন, পুরোটা তারা কার্যকরী করেনি। এবং সেই আইনে যে প্রয়োজনীয় সংশোধনী আনা দরকার ছিল, সেটাও কিন্তু সরকারের তরফ থেকে করা হয়নি।
