Nicholas Pooran: অবসরের ২৪ ঘণ্টা পরই বড় দায়িত্ব নিকোলাস পুরানকে, মুম্বই দলের অধিনায়ক ক্যারিবিয়ান তারকা!

Nicholas Pooran: অবসরের ২৪ ঘণ্টা পরই বড় দায়িত্ব নিকোলাস পুরানকে, মুম্বই দলের অধিনায়ক ক্যারিবিয়ান তারকা!



Update from : abp ananda

MI New York: ওয়েস্ট ইন্ডিজ়ের বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরান গত ২৪ ঘণ্টা ধরেই আলোচনায় রয়েছেন । মঙ্গলবার মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন ।

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরান (Nicholas Pooran) গত ২৪ ঘণ্টা ধরেই আলোচনায় রয়েছেন । পুরান মঙ্গলবার মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করে ক্রিকেটপ্রেমীদের হতবাক করে দিয়েছেন । তবে অবসরের ২৪ ঘণ্টা পরই ক্যারিবিয়ান তারকা পেলেন বড় দায়িত্ব । মুম্বই দলের অধিনায়ক ঘোষণা করা হল ওয়েস্ট ইন্ডিজ়ের সদ্য প্রাক্তন ক্রিকেটারকে! 

নিকোলাস পুরানকে মেজর লিগ ক্রিকেট লিগে মুম্বই ইন্ডিয়ান্স-এর দল MI নিউইয়র্কের অধিনায়ক করা হয়েছে । এমএলসি-র প্রথম মরশুমে চ্যাম্পিয়ন দল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছে, "আমাদের দলের নতুন কমান্ডার হবেন ক্যাপ্টেন নিকোলাস পুরান ।" একইসঙ্গে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দল লিখেছে, "বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের মধ্যে একজন । নিজের কেরিয়ারের শীর্ষে থাকা পুরান তাঁর নেতৃত্ব দিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন ।"

পোলার্ডের জায়গায় MI নিউইয়র্কের ক্যাপ্টেন

নিকোলাস পুরান ২০২৩ এমএলসি সেশনে ৩৮৮ রান করেছিলেন । এর তৃতীয় সেশন বৃহস্পতিবার থেকে শুরু হবে । এমআই নিউ ইয়র্কে কুইন্টন ডি কক, কায়রন পোলার্ড এবং রশিদ খানের মতো তারকা ক্রিকেটারও রয়েছেন । পুরানের আগে এই দলের ক্যাপ্টেন ছিলেন কায়রন পোলার্ড । 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা নিকোলাস পুরান ১৩৬.৩৯ স্ট্রাইক রেটে ২,২৭৫ রান করেছেন । তিনি ৬১টি একদিনের ম্যাচ খেলে ৯৯.১৫ স্ট্রাইক রেটে ১,৯৮৩ রান করেছেন । পুরান টেস্ট ক্রিকেটে অভিষেক না করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন । 

পুরান লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল ২০২৫-এর পুরো মরসুম খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেকে ক্যারিবিয়ান দল নির্বাচনের বাইরে রেখেছিলেন । ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ।

বিশ্বকাপ ২০২৩ কোয়ালিফায়ার থেকে ওয়েস্ট ইন্ডিজ বাদ যাওয়ার পর থেকে তিনি একদিনের ক্রিকেট খেলেননি । ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন ডিসেম্বর ২০২৪-এ বাংলাদেশের বিরুদ্ধে । তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্বও করেছেন ।


Previous Post Next Post