Kolkata News: RG কর আন্দোলনে অংশ নিয়েছিলেন, বেহালায় শিশুরোগ বিশেষজ্ঞ প্রলয় বসুর রহস্যমৃত্যু

 Kolkata News: RG কর আন্দোলনে অংশ নিয়েছিলেন, বেহালায় শিশুরোগ বিশেষজ্ঞ প্রলয় বসুর রহস্যমৃত্যু



Kolkata Doctor Mysterious Death: এম আর বাঙুর হাসপাতালে কর্মরত ছিলেন, বেহালার বাড়ি থেকে শিশুরোগ বিশেষজ্ঞ প্রলয় বসুর দেহ উদ্ধার !

কলকাতা: বেহালার বাড়িতে শিশু রোগ বিশেষজ্ঞ প্রলয় বসুর দেহ উদ্ধার ! পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ডিপ্রেসনে ভুগছিলেন তিনি। বেহালার বাড়ি থেকেই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।আগে এম আর বাঙুর হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন ।

Advertisement কাজ টি করার জন্য ক্লিক করুন 



সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। আর জি কর আন্দোলনেও অংশ নেন চিকিৎসক প্রলয় বসু। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Previous Post Next Post