IIT-JEE Advanced Result: IIT JEE- মেয়েদের মধ্যে দেশের সেরা বাংলার দেবদত্তা মাঝি, সর্বভারতীয় র্যাঙ্ক ১৬
IIT-JEE Advanced Result: আইআইটির প্রবেশিকায় মেয়েদের মধ্যে দেশের সেরা পশ্চিমবঙ্গের বাসিন্দা দেবদত্তা মাঝি। আইআইটি খড়গপুর জোনে পরীক্ষা দিয়েছিলেন তিনি। দেবদত্তার সর্বভারতীয় র্যাঙ্ক ১৬। ৩৬০-এর মধ্যে ৩১২ নম্বর পেয়েছেন তিনি। গত দু'বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মা ও শিক্ষক, শিক্ষিকাদের সহযোগিতায় এই ফল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দেবদত্তা। ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছে রয়েছে তাঁর।
এর আগে জেইই মেন-এর প্রথম ও দ্বিতীয় সেশন উভয় পরীক্ষাতেই রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা। ২০২৩ সালের মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দেবদত্তা। মাধ্যমিক থেকে একের পর এক সাফল্য পাচ্ছেন বাংলার মেয়ে দেবদত্তা মাঝি।
১৮ মে JEE জেইই অ্যাডভান্সডের পরীক্ষা নিয়েছিল আইআইটি কানপুর। ২০২৩-এর মাধ্যমিকে প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ষষ্ঠ স্থান দখল করেন তিনি। আইআইটির প্রবেশিকায় প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। ৩৬০-এর মধ্যে ৩৩২ নম্বর পেয়েছেন তিনি।
