Updated By Abp Ananda
Gold Silver Rate: ফের লাফিয়ে বাড়ল সোনার দাম, ১ লাখ পেরিয়ে যাবে এবার ? আজ কত দর চলছে ?
Gold Price Today on 13 June: জ্যৈষ্ঠের শেষে সোনা কিনতে হয়রান হতে হবে গ্রাহকদের ? দেখে নিন আজ কিনতে গেলে এক ভরিতে কত খরচ হবে আপনার।
Gold Rate Today: সোনা কিনতে এবার বেশি খরচ হবে আপনার। পকেটে টান পড়বে গ্রাহকদের। গতকালের থেকেও আজ ব্যাপক লাফ দিয়েছে সোনার দাম। এক লাখের কাছেই এখন চলছে ২৪ ক্যারাট সোনার (Gold Price Today) দাম। জ্যৈষ্ঠের শেষে সোনা কিনতে হয়রান হতে হবে গ্রাহকদের ? দেখে নিন আজ কিনতে গেলে এক ভরিতে কত খরচ হবে আপনার।
ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৯১৯ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৪২৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৯০২৬ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৭৪০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,০৬,৭৬৬ |
