Aadhaar Card: আধার কার্ডে বড় বদল আনছে কেন্দ্র, আপডেটের ক্ষেত্রে নাগরিকরা পাবেন এই সুবিধে
Aadhaar Card Update: এই নতুন অ্যাপের কিউ-আর ফিচার্সের মাধ্যমে আধারের তথ্যের অপব্যবহার রোধ করা হবে। কী কী বদল এল আধারে ? নাগরিকরাই বা কী সুবিধে পাবেন ?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও ভুবনেশ কুমার টাইমস অফ ইন্ডিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে কর্তৃপক্ষ ইতিমধ্যেই এক লক্ষ মেশিনের মধ্যে ২০০০ মেশিনে এই নতুন তৈরি অ্যাপ সজ্জিত করেছে। তাঁর কথায়, 'এবার আপনি ঘরে বসেই আঙুলের ছাপ ও আইরিস তথ্য দেওয়া ছাড়া সমস্ত রকম আপডেট করতে পারবেন আপনার আধার কার্ডে। এর মধ্যে রয়েছে ঠিকানা আপডেট, ফোন নম্বর বদল, নাম সংশোধন এবং ভুল জন্মতারিখ সংশোধন।'
এই নতুন অ্যাপের কিউ-আর ফিচার্সের মাধ্যমে আধারের তথ্যের অপব্যবহার রোধ করা হবে। এটি হোটেল চেক-ইন থেকে শুরু করে ট্রেনে রিয়েল-টাইম যাচাইকরণ পর্যন্ত বিভিন্ন উদ্দেশ্যে পরিচয় তথ্য নিরাপদে ও সম্মতির নিরিখে শেয়ার করার সুযোগ দেবে। ভুবনেশ কুমার আরও জানান যে এই নতুন পদ্ধতির মাধ্যমে নাগরিকদের নিজস্ব তথ্যের উপরে নিয়ন্ত্রণ আরও বাড়বে।
এই সংস্থা সম্পত্তির লেনদেনের ক্ষেত্রেও আধার যাচাইকরণের সম্প্রসারণ বিষয়ে কাজ করে চলেছে। এই ক্ষেত্রটি প্রায়ই জালিয়াতির ঝুঁকিতে থাকে। এবার থেকে এই নতুন নিয়মে সাব-রেজিস্ট্রার এবং রেজিস্ট্রাররা সম্পত্তি নিবন্ধনকারী ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করার জন্য আধার ব্যবহার করতে পারেন। এর ফলে জালিয়াতিমূলক কার্যকলাপ বৃদ্ধি পাবে।
