আরজি কর মামলা কবে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ? পরিবর্তিত দিন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

 Kolkata Doctor Rape and Murder

আরজি কর মামলা কবে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ? পরিবর্তিত দিন

 জানিয়ে দিল সুপ্রিম কোর্ট



 আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল গত ৫ সেপ্টেম্বর। কিন্তু সে দিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। অবশেষে ওই মামলার শুনানির নতুন দিন জানাল শীর্ষ আদালত।

আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল গত ৫ সেপ্টেম্বর। কিন্তু সে দিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। অবশেষে ওই মামলার শুনানির নতুন দিন জানাল শীর্ষ আদালত। আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। বৃহস্পতিবার ওই শুনানি হওয়ার কথা ছিল। সকলে শুনানির জন্য আশা করে ছিলেন। শুনানির আগের দিন বুধবার রাতে তাই নানা প্রতিবাদ কর্মসূচির আয়োজনও করেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু বুধবার সন্ধ্যায় হঠাৎ শীর্ষ আদালতের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না।        

      

Previous Post Next Post