WB Police Recruitment: ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি! অনলাইনে ফর্ম ফিলাপ চলছে।

 

WB Police Recruitment: ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি! অনলাইনে ফর্ম ফিলাপ চলছে।





WB Police Recruitment: আপনি কি এখনও বেকার? পুলিশে চাকরি করতে চান? তাহলে, আপনার জন্য রয়েছে দারুন একটি সুখবর! WEST BENGAL POLICE DIRECTORATE, BHABANI BHAWAN, KOLKATA-27 এর পক্ষ থেকে সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।



অনলাইনে যার ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কি কি পদে নিয়োগ চলছে? বয়সসীমা, বেতনক্রম, মাসিক মাইনে কত রয়েছে? নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি, সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি।

গুরুত্বপূর্ণ তারিখ– এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে ০৮/০৮/২০২৪ তারিখ থেকে, আবেদন করতে পারবেন ২৩/০৮/২০২৪ তারিখ পর্যন্ত।

পদের নাম– ৩টি আলাদা আলাদা পদে এখানে নিয়োগ চলছে। পদের নাম গুলি হল- Senior Software Developer, Software Developer, System Administrator (SA)।

শুন্যপদ– সবমিলিয়ে এখানে ০৩ জন কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- উপরিউক্ত যেকোন পদে আবেদন করার জন্য আবেদনকারীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MCA/BE/B.Tech/M.Sc সহ নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন। অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন।

বেতনক্রম

পদের নামমাসিক মাইনে
Senior Software DeveloperRs. 40,000/-
Software DeveloperRs. 33,000/-
System Administrator (SA)Rs. 29,000/-                                               
নিয়োগ প্রক্রিয়া– এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া রয়েছে। মূলত, Online Test/ Written Test (Where applicable)/ Practical Test (Where
applicable)/ Interview (যেখানে যেটা প্রযোজ্য) এই কয়টি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে।

২) প্রথমে, প্রতিবেদনের নীচের লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল পোর্টালে যেতে হবে।

৩) এরপরে, পোর্টালে আবেদনকারীর তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরন করে সাবমিট করতে হবে।

৪) আবেদন হয়ে গেলে সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদন ফি– উপরিউক্ত যেকোন পদে আবেদন করার জন্য কোনো কাস্টের প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। অর্থাৎ, এখানে কোনো আবেদন ফি নেই।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে-

১/ আবেদনকারীর স্বাক্ষর,

২/ পাসপোর্ট সাইজ ফটো,

৩/ আধার কার্ড,

৪/ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র,

৫/ কাজের অভিজ্ঞতার সমস্ত সার্টিফিকেট।

Official NotificationDownload Pdf
Official Website & Apply Linkwbpolice.gov.in
x
বিজ্ঞাপন
Previous Post Next Post