RRC WCR Recruitment 2024: ভারতীয় রেলে ৩,০০০ শুন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন চলছে।
RRC WCR Recruitment 2024: যে সমস্ত প্রার্থীরা বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে ITI পাস করা ছাত্র-ছাত্রীদের ভারতীয় রেল বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট এর জবলপুরের পক্ষ থেকে এই নিয়োগ করা হচ্ছে।
কোন পদে আপনারা কাজ করবেন? আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে? আপনার বয়স কত হলে তবেই আপনি আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি কেমন রাখা হয়েছে? কতগুলি শূন্য পদ রয়েছে? প্রতি মাসের বেতন কত হবে? ইত্যাদি যাবতীয় তথ্য পেয়ে যাবেন আজকের প্রতিবেদন থেকে।
কোন সংস্থা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে?
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জবলপুর এর পক্ষ থেকে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে আপনারা কাজ করবেন?
অ্যাপ্রেন্টিস পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে?
উল্লেখিত বিজ্ঞপ্তি অনুসারে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ITI সার্টিফিকেট থাকা আবশ্যক।
আপনার বয়স কত হলে তবেই আপনি আবেদন করতে পারবেন?
০৫/০৮/২০২৪ এই তারিখ অনুযায়ী চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
আবেদন কীভাবে করতে হবে?
চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে RRC র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদনের পূর্বে ভালোভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিয়ে তবেই আবেদন করা উচিত। অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়া হয়ে গেলে আপনি যদি এই পদে আবেদনের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে wcr.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করুন।
এরপর আপনার সামনে প্রকাশিত আবেদন পত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে সঠিক বিবরণের সাথে পূরণ করে নিতে হবে। আবেদনপত্র পূরণ হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য প্রদান করে সাবমিট করে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি কেমন রাখা হয়েছে?
ITI এবং মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে RRC র পক্ষ থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
কতগুলি শূন্য পদ রয়েছে?
বর্তমানে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সবমিলিয়ে মোট ৩৩১৭টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন?
ইচ্ছুক চাকরি প্রার্থীরা ০৪/০৯/২০২৪ তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন।