PNB Recruitment: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ! শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই ব্রাঞ্চে

 PNB Recruitment: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ! শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই ব্রাঞ্চে



নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে Punjab National Bank-এর পক্ষ থেকে। কোনপ্রকার পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন ব্রাঞ্চে কর্মী নিয়োগ করা হচ্ছে।

কি কি পদে নিয়োগ চলছে? কিভাবে আবেদন করতে হবে? শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা কি রয়েছে? বিস্তারিত আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ তারিখ- ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গিয়েছে। যা চলবে ১৯/০৮/২০২৪ তারিখ পর্যন্ত। শেষ তারিখের আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

পদের নাম– এখানে ৩টি আলাদা আলাদা পদে নিয়োগ চলছে। যা হল- Network Security Specialist (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট), Firewall Security Specialist (ফায়ারওয়াল সিকিউরিটি স্পেশালিস্ট), SOC Manager (এসওসি ম্যানেজার)।

মোট শুন্যপদ– এখানে সব মিলিয়ে মোট ১৮ জন কর্মীকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা– প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনকারীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে MCA ডিগ্রি, B.Tech ডিগ্রি, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, Technology Information (প্রযুক্তি তথ্য) ডিগ্রী পাশ হতে হবে। আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন।

আরও পড়ুন : ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগ চলছে দেখে নিন 

বয়সসীমা- উপরিউক্ত যেকোন পদে আবেদন করতে চাইলে, প্রার্থীর বয়স হতে হবে নুন্যতম ২৫ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

মাসিক মাইনে- এখানে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে বার্ষিক ২০ থেকে ২৫ লাখ টাকার প্যাকেজ পাবেন। হিসাব করলে যা দাঁড়ায় প্রতিমাসে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা।

এই চাকরির বিজ্ঞপ্তি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। যার অফিশিয়াল পোর্টাল হল- pnbindia.in, সেখানে পাওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরছি।

নিয়োগ প্রক্রিয়া- আবেদনকারীদের জন্য সুখবর হচ্ছে, এখানে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন করে যোগ্য ও সঠিক প্রার্থীদের চুড়ান্ত সিলেকশন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া- আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। সর্বপ্রথম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে নির্ভুলভাবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি    Download Pdf


 

Previous Post Next Post