মাধ্যমিক পাস যোগ্যতায় ৫১০ জন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ! অনলাইনে ফর্ম ফিলাপ করুন।

 মাধ্যমিক পাস যোগ্যতায় ৫১০ জন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ! অনলাইনে ফর্ম ফিলাপ করুন।




মাধ্যমিক পাস যোগ্যতায় বিশাল চাকরির সুযোগ এইবার চাকরিপ্রার্থীদের একেবারে নাগালের মধ্যেই। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ চলছে। রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে একটি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? আবেদনের জন্য কী যোগ্যতার প্রয়োজন হবে? কতগুলি শূন্যপদ রয়েছে? কোথায় আবেদন করতে হবে? কর্মস্থল কোথায় হবে? আবেদন মূল্য কত লাগবে? ইত্যাদি যা যা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর রইল আজকের প্রতিবেদনে।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?

রাজ্যের ফিল্ড ওয়ার্কার হিসাবে সাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগ করা হচ্ছে চাকরিপ্রার্থীদের। এই সম্পর্কে বিস্তারিত official বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত করে দেওয়া হয়েছে।

আবেদনের জন্য কী যোগ্যতার প্রয়োজন হবে?

এই পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার উল্লেখ করা হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে-

১) শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর জন্য চাকরিপ্রার্থীরা দেশের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকেই মাধ্যমিকের পরীক্ষা দিয়ে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন।

২) চাকরিপ্রার্থীদের কাছে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট থাকা আবশ্যিক।

৩) চাকরিপ্রার্থীদের ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪) শুধুমাত্র ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যবর্তী বয়সী চাকরি প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

কতগুলি শূন্যপদ রয়েছে?

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে এখানে মোট ৫১০ টি শূন্য পদ রয়েছে।

কর্মস্থল কোথায় হবে?

এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ঝাড়খন্ড রাজ্যের চাপ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। তাই এই ক্ষেত্রে আপনি যদি আবেদনপত্র পূরণ করে কর্মী হিসেবে নিযুক্ত হন তাহলে আপনাকে ঝাড়খন্ড রাজ্যে গিয়ে চাকরি করতে হবে।

কোথায় আবেদন করতে হবে?

jssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র আপলোড করা বাঞ্ছনীয়।

 APPLY NOW 

Previous Post Next Post