খাদ্য সুরক্ষা দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ চলছে! বেতন ৪৭,০০০ থেকে শুরু

 FSSAI Recruitment 2024: খাদ্য সুরক্ষা দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ চলছে! বেতন ৪৭,০০০ থেকে শুরু



FSSAI Job Recruitment 2024: ভারতের যে সমস্ত শিক্ষা পড়ুয়ারা দীর্ঘ সময় ধরে ফুড সেফটি ডিপার্টমেন্টে কাজের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য রইল চাকরির দারুন সুযোগ। গতকাল তথা ২৮/০৬/২০২৪ তারিখে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করছে। এই দুটি পদে শূন্যপদের সংখ্যা খুবই কম রয়েছে। এই দুটি পদে চাকরি হলেই মাসে বেতন পাবেন ১লাখ ৭৭হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে এখানে এখনও পর্যন্ত অনলাইনে আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হবে আগামী ০১ জুলাই ২০২৪ তারিখ থেকে। তাহলে আর সময় নষ্ট না করে এই প্রতিবেদনের মাধ্যমে এক্ষুনি জেনেনিন আবেদন করার পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে বিস্তারিত।


পদের নাম: অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদ


মোট শূন্যপদ: মোট ১১ টি শূন্যপদ


মাসিক বেতন: ৪৭,৬০০/- থেকে ১,৭৭,৫০০/- টাকা


আবেদন শেষ তারিখ: আগামী ১৪/০৭/২০২৪ তারিখ পর্যন্ত


কারা কারা আবেদন করতে পারবেন (Eligibility Criteria Of FSSAI Recruitment 2024)

এখানে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন তা নিচে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে-


শিক্ষাগত যোগ্যতা: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার পদগুলোতে যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA, CS, ICWA, ল-ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডিগ্রি ও এমবিএ উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।


বয়সসীমা: এখানে সর্বোচ্চ ৫৬ বছরের নিম্নের প্রার্থীরা আবেদন করতে পারবেন।


আবেদন করবেন কিভাবে (FSSAI Recruitment 2024 Apply Prosess):


সকল আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের কে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে FSSAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীর নাম, ঠিকানা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করবেন এবং দরকারি নথি পত্র গুলো আপলোড করবেন। তারপর একবার ভালোভাবে যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন। এরপর আপনি অফলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। এরজন্য আপনাকে অফিসিয়াল নোটিশটি থেকে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে নিবেন। এরপর নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ এবং নিজের বায়োডাটা সহ কার্যক্রমের প্রয়োজনীয় নথি পত্র গুলো নিয়ে সরাসরি FSSAI দপ্তরের ঠিকানায় এসে জমা করে দিবেন। আরোও বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল নোটিশ পড়ুন।


অফলাইনে আবেদন ফর্ম জমা করার ঠিকানা: আগ্রহী প্রার্থীরা Assistant Director (Recruitment), FSSAI Headquarters, 3RD Floor, FDA Bhawan, Kotla Road New Delhi – 110002 এই ঠিকানায় গিয়ে করে আবেদন ফর্মটি জমা করবেন।


আবেদনের সময়সীমা: আগামী ০১/০৭/২০২৪ তারিখ থেকে ১৪/০৭/২০২৪ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


নির্বাচন প্রক্রিয়া ( FSSAI Recruitment 2024 Selection Process) :

এখানে আবেদন করার পর আগ্রহী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষা পাস করলে তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।

Previous Post Next Post