একধাক্কায় ৫০০০ টাকা কমলো সোনার দাম! জেনে নিন বর্তমান সোনার রেট কত চলছে

 GOLD PRICE: একধাক্কায় ৫০০০ টাকা কমলো সোনার দাম! জেনে নিন বর্তমান সোনার রেট কত চলছে।




Gold Price Down: গত মঙ্গলবার ২৩ শে জুলাই ২০২৪ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন ২০২৪ সালের বাজেট পেশ করেন। এবং ওই বাজেটে সোনা রুপোর প্লাটিনামের থেকে অত্যাধিক শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করেন। এর ফলে ধীরে ধীরে কমতে শুরু করে সোনার দাম ২৩ শে জুলাই এর ৩ দিন পর এক ধাক্কায় ৫ হাজার টাকা কমে সোনার দাম। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতেও অনেকটা কমতে চলেছে সোনার দাম।

কি কারনে সোনার দাম কমতে চলেছে

মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন ২০২৪ এর বাজেটে ঘোষণা করেন এবার থেকে সোনা এবং রুপোর আমদানির উপর আমদানি শুল্ক ৬ শতাংশ করা হয়েছে যা আগে ছিল ১৫ শতাংশ অর্থাৎ ৯ শতাংশ শুল্ক কম করে হচ্ছে। এছাড়াও প্লাটিনামের উপরেও ৬.৫ শতাংশ শুল্কও কমানো হয়েছে। এর ফলে ধীরে ধীরে অনেকটা কমতে চলেছে সোনার দাম।

কয়েকদিন আগেই সোনার দাম ৭০ হাজার পেরিয়ে গিয়েছিল। এর ফলে অনেকেই শখ থাকলেও কিনতে পারিনি সোনা। কিন্তু যেহেতু সোনার দাম কমতে চলেছে তাই বিশেষজ্ঞদের মতে এখনই হল সোনা কিনে রাখার দুর্দান্ত সময়।


বর্তমান সোনার রেট

এবার দেখে নেওয়া যাক ২৭ জুলাই ২০২৪ শনিবার কলকাতাতে সোনার রেট কত রয়েছে।


বর্তমানে কলকাতাতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার রেট ৬৩,২৫০ টাকা।

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার বর্তমান রেট ৬৯ হাজার টাকা।

১৮ কি রেট ১০ গ্রাম বর্তমান সোনার রেট হল ৫১,৭৫০ টাকা।

Previous Post Next Post