ALERT: ৩১ জুলাইয়ের আগে ‘এই’ মেসেজ ফোনে? খুব সাবধান! নিমেষেই হওয়া হয়ে যাবে সব টাকা

 

ALERT: ৩১ জুলাইয়ের আগে ‘এই’ মেসেজ ফোনে? খুব সাবধান! নিমেষেই হওয়া হয়ে যাবে সব টাকা


রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার পর থেকে কম বেশি আমাদের সকলের ফোনে একটি মেসেজ আসছে যেখানে বলা হচ্ছে যে সরকার তিন মাসের মোবাইল রিচার্জ ফ্রিতে দিচ্ছে। যদি কারো ফোনে এমন ধরনের মেসেজ এসে থাকে তাহলে দ্রুত সতর্ক হওয়া উচিত। সরকার কখনোই তিন মাসের রিচার্জ ফ্রিতে দেওয়ার কথা বলেনি।

সাধারণ মানুষকে বোকা বানানোর উদ্দেশ্যে ও তাদের ক্ষতি সাধনের লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি এই প্রতারণার আশ্রয় নিয়েছে। অনলাইনে প্রচারিত এই জাল মেসেজ যদি কারো ফোনে আসে তাহলে তার প্রতিউত্তর না করে এড়িয়ে যাওয়াই হলো সর্বোত্তম পন্থা। আর না হলে হয়ে যেতে পারে অনেক বড় ক্ষতি !

পিআইবি ফ্যাক্ট চেক এক্স-এর একটি পোস্টে জানিয়েছে যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) (টিআরএআই) থেকে একটি বার্তা প্রচার করা হচ্ছে। আর এইবার তাই বলা হচ্ছে যে যেহেতু জুলাই মাস থেকে সমস্ত রিচার্জ প্ল্যান এর দাম বেড়ে গেছে তাই সকলকে বিনামূল্যে রিচার্জ দেওয়া হবে।

Previous Post Next Post