১ জুলাই থেকে বদলে যাচ্ছে LPG গ্যাসের দাম এবং আরো ৪টি অর্থ সংক্রান্ত নিয়ম! জেনেনিন বিস্তারিত
New Rules From 1 July 2024: প্রত্যেক মাসের শুরুতে অর্থ সংক্রান্ত একাধিক নিয়ম বদলে যায়। এবারও পরিবর্তন হতে চলেছে বেশকিছু নিয়ম। ১ জুলাই থেকে বদলে যাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price)। আবার ১ জুলাই থেকে উচ্চ সুদের হার প্রদানকারী বিভিন্ন ব্যাংকের স্পেশাল এফডিতে বিনিয়োগ করা যাবে না, কারণ তার আগে রয়েছে এগুলিতে বিনিয়োগের শেষ তারিখ। শুধু তাই নয়, ১ জুলাই থেকে আবার RBI-এর ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। তাই এই সমস্ত পরিবর্তন সম্পর্কে আগেই জেনে নিন আজকের এই প্রতিবেদন।
বদলে যাচ্ছে LPG গ্যাসের দাম
বিভিন্ন বাণিজ্যিক প্যারামিটারের ভিত্তিতে প্রতি মাসের শুরুতে এলপিজি গ্যাসের দাম (LPG Gas Price) সংশোধন করে সরকার। যেমন এই মাসের শুরুতে বাণিজ্য গ্যাসের মূল্য কম করা হয়েছিল। একইভাবে জুলাই মাসের শুরুতে আবার সংশোধন করা হবে। ১ জুলাই সরকার এলপিজি গ্যাসের দাম আরো কমাতে পারে, আবার বাড়াতেও পারে।
ক্রেডিট কার্ড সংক্রান্ত RBI-এর নতুন নিয়ম
১ জুলাই থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এর নতুন নিয়ম অনুযায়ী ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার নিয়ম পরিবর্তন হবে। যারফলে প্রভাবিত হবে PhonePe, Cred, BillDesk এবং Infibeam Avenues এর মত প্রধান ফিনটেক সংস্থাগুলি। কারণ আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাই থেকে সমস্ত ক্রেডিট কার্ড পেমেন্ট ভারত বিল পেমেন্ট সিস্টেম (BBPS) এর মাধ্যমে করতে হবে।
IDBI ব্যাংকের স্পেশাল এফডি
IDBI ব্যাংক তাদের লক্ষ লক্ষ গ্রাহকদের স্পেশাল এফডি স্কিমে বিনিয়োগ করে বেশি সুদ আয় করার সুযোগ দিচ্ছে। IDBI ব্যাংক ৩০০ দিন, ৩৭৫ দিন এবং ৪৪৪ দিনের স্পেশাল এফডি স্কিমে ৭.০৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। এই বিশেষ এফডি স্কিমগুলিতে গ্রাহকেরা আগামী ৩০ জুন পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
