এই ছেলেটিকে দেখে কিছু শিখে নিন ।
এই ছেলেটি বাজারে সব্জী বিক্রি করে রোজ আর আমিও প্রায় ওর থেকে বাজার করি কিন্তু গতকাল আমাকে ও বললো স্যার আমি এখন থেকে সপ্তাহে একদিন বসবো, আমি বললাম কেনো? বললো স্যার আমি চাকরি পেয়েছি, আমি অবাক হয়ে বললাম কীসে পেলে? বললো স্কুল শিক্ষকে, বললাম কতদূর পড়াশোনা? বললো এম এ বি এড করা। আমি এতো আনন্দ পেলাম তা বোঝাতে পারবোনা। দেখুন সবাই বেকার হয়ে লড়াই করছে আর এ ভাই নিজের কাজ নিজে করে পড়াশোনা করে চাকরি পেলো, এরাই হলো সমাজের সত্যিকারের শিক্ষিত মানুষ।
Collected :
যারা বর্তমানে পড়াশুনা করছ । আমি তাদের কে খারাপ বলছি না বা খারাপ মন্তব্য করছি না কেননা আমি ও একজন ছাত্র । কিন্তু অনেকেই আছো পড়াশুনা করছ কিন্তু পারিবারিক অবস্থা খারাপ বাবা একা সংসার টাকে চালাতে পারছেন না । আমি তাদের কে বলবো তোমার বাবার পাশে দাঁড়াও। পড়াশুনা করছ বলে ব্যবসা করা যাবে না লোকে বদনাম করবে ??? এই সব কিছু মাথায় আনবে না কেননা তুমি খেতে না পেলে কেউ দুমুঠো খাবার দেবে না বারোমাস । তাই পড়াশুনার পাশাপাশি যাদের বাড়ির আর্থিক অবস্থা খারাপ তারা নিজে স্বাবলম্বী হও। ব্যাবসা করলে যে পড়াশুনা নষ্ট হয়ে যাবে এটা নাম মাত্র। এটার সাথে বাস্তবে কোন মিল নেই । প্লিজ আমাকে কেউ খারাপ ভাববেন না আমি আমার দিক থেকে যেটা বুঝি সেটা আপনাদের সামনে share করলাম।
