Airtel Payments Bank: প্রতিমাসে ১৫ হাজার টাকা রোজগারের সুযোগ! সুযোগ দিচ্ছে Airtel Payments Bank

Airtel Payments Bank: প্রতিমাসে ১৫ হাজার টাকা রোজগারের সুযোগ! সুযোগ দিচ্ছে Airtel Payments Bank



 

Airtel Payments Bank offers an opportunity to earn 15 thousand rupees per month at home: ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল লিমিটেড। বিশ্বের বিচারেও সংস্থাটি রয়েছে দ্বিতীয় স্থানে। এয়ারটেল লিমিটেডের একটি শাখা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক (Airtel Payments Bank)। এটি মূলত ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে গ্রাহককে। এই অ্যাকাউন্টটিকে সেভিংস অ্যাকাউন্ট অথবা পেমেন্ট অ্যাকাউন্ট হিসেবেও ব্যবহার করা যায়। ২০২২ সালে আরবিআই এর পক্ষ থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ককে প্রকৃত ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে শুধুমাত্র টাকা সঞ্চয় বা লেনদেনের সুবিধাই নয়, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য ইনকামেরও সুযোগ করে দিচ্ছে। আপনি চাইলে মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন ঘরে বসেই।

ভারতে শুধুমাত্র এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউশন রিচ ভারতে প্রচলিত অন্যান্য ব্যাঙ্কের মোট শাখা ও এটিএম এর দ্বিগুণ। এখন থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সাহায্যে উপার্জন করতে পারবেন যে কোন গ্রাহক। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের (Airtel Payments Bank) তরফ থেকে সিএসপি পয়েন্ট খোলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই সিএসপি পয়েন্টের মাধ্যমে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা পৌঁছে দেওয়া যাবে গ্রাহকদের কাছে। আর ব্যাঙ্কের এজেন্ট হিসেবে ঘরে বসে আপনি উপার্জন করতে পারবেন ১৫ থেকে ২০ হাজার টাকা। এই কাজের জন্য আবেদন করা খুবই সোজা। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে আমরা কি কি সুযোগ-সুবিধা পেতে পারি?

এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের (Airtel Payments Bank) সিএসপি শাখাগুলি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে।

সিএসপি পয়েন্টের সাহায্যে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা সম্ভব হবে।
এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে (Airtel Payments Bank) গ্রাহকদের অ্যাকাউন্ট খুলতে সাহায্য করা হবে।
মোবাইল রিচার্জ করা সম্ভব।
একটি অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে সাহায্য করা।
এমনকি অটল পেনশন যোজনার জন্য আবেদন করাও সম্ভব এই সিএসপি পয়েন্ট থেকে।


Previous Post Next Post