রাজ্যের নতুন করে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, আবেদন করলেই চাকরি | WB Yoggyashree Prakalpa 2024

রাজ্যের নতুন করে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, আবেদন করলেই চাকরি | WB Yoggyashree Prakalpa 2024





বছরে শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকার কয়েকদিন পরপরই বিভিন্ন প্রকল্প চালু করে থাকেন। এবছরের আরো একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে ।এর আগে অনেকগুলি প্রকল্প চালু রয়েছে যেমন কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার প্রভৃতি। এই প্রকল্প গুলি থেকে রাজ্যের প্রতিটি মানুষ বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকে। এই প্রকল্পগুলি পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও নিয়ম রয়েছে। তেমনি আরেকটি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্যেও কিছু শিক্ষাগত যোগ্যতা ও নিয়ম রয়েছে। আপনি এবং আপনার পরিবারের কোনো সদস্য এই প্রকল্পে আবেদন করতে পারবে কিনা তা দেখে ।

মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের ঘোষনা করে থাকেন। এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভীষণ উপকৃত হয়ে থাকে। যেমন যুবশ্রী প্রকল্প দ্বারা বেকার ছেলেমেয়েদের কিছু আর্থিক সুবিধা হয়। লক্ষী ভান্ডার প্রকল্পের দ্বারা মহিলাদের আর্থিক সঞ্চয় করে থাকেন এই প্রকল্পের দ্বারা। এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পে দ্বারা সাধারণ মানুষ অনেক সুবিধা হয়। তেমনই আজ জানুয়ারি ২০২৪ দুপুর ১২ঃ ৩০ মিনিটে একটি নতুন প্রকল্পের ঘোষনা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের নাম হল যোগ্যশ্রী প্রকল্প( Yaggyashree scheme)।

যোগ্যশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা

এই প্রতিবেদনে আজকে আলোচনার বিষয় হলো যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে আমরা আজ আপনাকে বিস্তারিত জানাবো। এই প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগে, কোন  ডকুমেন্টস লাগে এবং এই প্রকল্পের দ্বারা কি সুবিধা পাবেন আপনারা।যোগ্যশ্রী প্রকল্প মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায় মানুষ বিভিন্ন সরকারি চাকরির প্রবেশ স্বীকার প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও JEE,NEET,WBJEE প্রভৃতি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে গত দুই বছর ধরে । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে ৩৬ টি সেন্টারে ১৪৪০ জন আদিবাসী ও তপশিলি জাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা সুবিধা নিয়ে থাকেন।

আপনি কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন

পশ্চিমবঙ্গ সরকারের একটি ভালো উদ্যোগ বলে মনে করা হচ্ছে যোগ্যশ্রী প্রকল্পটি। এই প্রকল্পের দ্বারা রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন চাকরির পরীক্ষা বা প্রবেশিকার পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ধরনের প্রকল্প অন্য রাজ্যে ও বিভিন্ন নামে আগে থেকে চালু আছে। তেমনি একটি প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও চালু করা হবে। যার জন্য প্রার্থীগণ রেল, এস এস সি, পোস্ট অফিস, সামরিক বাহিনী, পুলিশ, গ্রুপ B,C,D এছাড়াও বিভিন্ন পরীক্ষায় চাকরি পাওয়ার ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

Previous Post Next Post