Safest Bank in India – ভারতের সবচেয়ে নিরাপদ এই তিন ব্যাঙ্কের নাম জানেন? না জানলে দেখুন
সম্প্রতি সাধারন মানুষের কথা চিন্তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই (RBI) দেশের ৩ টি নিরাপদ ব্যাঙ্কের নাম (Safest Bank in India) ঘোষণা করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গতবছর ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইমপোর্ট্যান্ট ব্যাঙ্কস ২০২২ নামে একটি তালিকা প্রকাশ করেছে৷ আরবিআইয়ের প্রকাশিত এই তালিকায় বলা হয়েছে, এই ব্যাঙ্কগুলিই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ও সুরক্ষিত ব্যাঙ্কের অন্তর্ভুক্ত।
এই ব্যাঙ্কগুলির উপর গ্রাহক এবং ভারতীয় অর্থনীতি এতটাই বেশি নির্ভরশীল যে, এরা কোনওভাবে ব্যর্থ হলেই সারা দেশে তার প্রভাব পড়বে। ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইমপোর্ট্যান্ট ব্যাঙ্কস হলো দেশের অর্থব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্যান্য ব্যাঙ্কগুলির তুলনায় এদের বিষয়ে বেশি নজর রাখতে হয় রিজার্ভ ব্যাঙ্ককে।
এই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের তালিকায় রয়েছে ২টি বেসরকারি ব্যাঙ্ক এবং একটি সরকারি ব্যাঙ্ক। এই তালিকায় আরো বেশ কিছু সুপরিচিত ব্যাঙ্কের নামও রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই ব্যাঙ্কগুলির উপর আলাদা করে নজর ও সহায়তা প্রদান করে আরবিআই। যাতে ব্যাঙ্কগুলি নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারে, সেদিকেও নজর রাখা হয় এবং এর পাশাপাশি ব্যাঙ্কগুলির উপর বাড়তি নিয়মকানুনও প্রয়োগ করে আরবিআই। এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যবস্থার সুরক্ষা আরো সুনিশ্চিত করা হয়। ব্যাঙ্কগুলিতে কোনো প্রকারের সমস্যা দেখা দিলে খোদ সরকারই সেই ব্যাঙ্ককে বাঁচানোর চেষ্টা করে। এই নিরাপদ ব্যাঙ্কের (Safest Bank in India) তালিকায় যেসব ব্যাঙ্কের নাম রয়েছে সেগুলি হলো –
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)
- এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
- আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)
