৭৫০০ টাকা পেয়ে যাবেন UPI লেনদেনে! এভাবে নিন ফায়দা

 ৭৫০০ টাকা পেয়ে যাবেন UPI লেনদেনে! এভাবে নিন ফায়দা




 আপনি কি নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন করতে পছন্দ করেন? আপনি যদি ইউপিআই (Unified Payments Interface)-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন করেন। তাহলে আপনার জন্য রইল একটি সুখবর। এবার আপনি ইউপিআই (UPI)-এর মাধ্যমে লেনদেন করে পেতে পারেন ৭৫০০ টাকা অবধি ক্যাশব্যাক (Cash Back)

 অবিশ্বাস্য মনে হলো এটাই সত্যি। কিভাবে পাবেন এই পরিমাণ ক্যাশব্যাক জানেন এই প্রতিবেদনে। বেসরকারি ব্যাঙ্ক ডিসিবি ব্যাঙ্ক (DCB Bank)-এর তরফ থেকে চালু হয়েছে ‘হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট (Happy Sevings Account)’। এই অ্যাকাউন্টের সুবিধা হল আপনি যদি এই সেভিংস অ্যাকাউন্ট (Savings Account)-এর মাধ্যমে ইউপিআই (UPI) লেনদেন করেন, তবে ৭৫০০ টাকার অবধি ক্যাশব্যাক (Cashback) পাওয়ার সুযোগ পাবেন। তবে এই ক্যাশব্যাক কেবলমাত্র ডেবিট লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের প্রদান করা হবে ব্যাংকের তরফ থেকে। তবে এর জন্য রয়েছে কিছু শর্ত।

DCB ব্যাংকের তরফ থেকে একটি নোটিশে জানানো হয়েছে যে, হ্যাপি সেভিংস অ্যাকাউন্টের (Happy Sevings Account) মাধ্যমে ইউপিআই (UPI) দ্বারা ডেভিড লেনদেনের ক্ষেত্রে এক আর্থিক বছরে গ্রাহকদের ৭৫০০ টাকা অবধি ক্যাশব্যাক (Cashback) প্রদান করা হবে। তবে এই ক্যাশব্যাক অফার (Cashback Offer) পাওয়ার জন্য আপনাকে ন্যূনতম ৫০০ টাকা ইউপিআই (UPI)-এর মাধ্যমে লেনদেন করতে হবে।

DCB ব্যাংক থেকে প্রদত্ত তথ্য অনুসারে, ইউপিআই (UPI) লেনদেনের মাধ্যমে ক্যাশব্যাক (Cashback) পেতে হলে আপনার অ্যাকাউন্টে (Account) নূন্যতম ২৫,০০০ টাকা রাখতে হবে। একটি ত্রৈমাসিকে করা লেনদেনের ওপর নির্ভর করেই ব্যাংকের তরফ থেকে ক্যাশব্যাক প্রদান করা হবে। একটি ত্রৈমাসিক শেষ হওয়ার পর উক্ত অর্থ অ্যাকাউন্টে জমা করা হবে। আপনি এক মাসে বার্ষিক সর্বোচ্চ ৬২৫ টাকা এবং ৭৫০০ টাকা অবধি ক্যাশব্যাক পেতে পারেন।

DCB ব্যাংক থেকে চালু হওয়া এই হ্যাপি সেভিংস অ্যাকাউন্টে (Happy Sevings Account) ক্যাশব্যাক ছাড়াও রয়েছে একাধিক সুবিধা। উক্ত অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আনলিমিটেড ফ্রি আরটিজিএস (RTGS), এনইএফটি (NIFT) এবং আইএমপিএস (IMPS)-এর আরও একাধিক সুবিধা। উক্ত অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পাবেন পার্সোনাল ব্যাংকিং এবং ডিসিবি মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা।

আপনি DCB ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যেকোনো এটিএম (ATM) থেকে ডেবিট কার্ড দিয়ে আনলিমিটেড লেনদেন করতে পারবেন। DCB ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, নতুন এবং পুরনো উভয় গ্রাহকই এই সুবিধা নিতে পারবেন। কিন্তু এর জন্য আপনার বর্তমান অ্যাকাউন্টটি হ্যাপি সেভিংস অ্যাকাউন্টে (Happy Sevings Account) রূপান্তর করতে হবে।



Previous Post Next Post