Aadhaar Card Lock: আধার কার্ড লক থাকলেও কি প্রতারণার ঝুঁকি রয়েছে? না জানলে পস্তাবেন
Aadhaar Card Lock: বর্তমানে টেকনোলজি যত উন্নত হচ্ছে মানুষের বিপদের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। তাই আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও বিঘ্নিত হচ্ছে। হাজারো সুরক্ষা সত্ত্বেও প্রতারকগন ঠিক বাজেয়াপ্ত করে ফেলছে আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা।
বর্তমানে জালিয়াতরা আধার কার্ডের (Aadhar Card) তথ্য হাতিয়ে নিয়ে অসংখ্য মানুষের ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করে নিচ্ছে। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড (Aadhar Card) লক (Lock) করার কথা বলা হয়েছে বরাংবার।
উত্তরে UIDAI-এর তরফ থেকে বলা হয়েছে অবশ্যই। আপনি যদি আপনার আধার কার্ড লক (Aadhar Card Lock) করে রাখেন তাহলে আধার কার্ডের (Aadhar Card) তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত। কোনোভাবেই চুরি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট www.myaadhaar.uidai.gov.in-এ অথবা mAadhaar অ্যাপটিতে গিয়ে আপনি আপনার আধার কার্ডের (Aadhar Card) তথ্য লক করতে পারবেন।
আপনি একবার আপনার আধার কার্ড লক (Aadhar Card Lock) করে ফেললে তারপর ওটিপি (OTP) এবং অন্যান্য ভেরিফিকেশন প্রসেস (Verification Process) সম্পন্ন করার পরই আপনার আধার কার্ড আনলক (Aadhar Card Unlock) করা সম্ভব। আপনার আধার কার্ড (Aadhar Card) আনলক না করলে আর কেউ আধার কার্ডের তথ্য ব্যবহার করতে পারবে না।
