মাধ্যমিক পাশে 6000 শূন্যপদে WBPSC মাধ্যমে ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, আবেদন করুন অনলাইনে
যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির আশায় বসে রয়েছেন অবশেষে তাদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC মাধ্যমে নতুন করে ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ৬০০০ শুন্য পদে সমগ্র রাজ্য জুড়ে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে আবারো রাজ্যের ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের জেলায় জেলায় ও প্রত্যেকটি ব্লকে ব্লকে এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দা অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকল ধরনের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি পেতে পারেন। যারা যারা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC লাগছে পদে আবেদন করতে চান তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি ভালোভাবে জেনে নিতে পারেন। WBPSC clerk job Recruitment.
পদের নাম: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC মাধ্যমে নতুন করে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: পশ্চিমবঙ্গে এবছরের সর্ববৃহৎ নিয়োগের বিজ্ঞপ্তি তথা হাজার হাজার শুন্য পদে একসঙ্গে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সমগ্র রাজ্যে জুড়ে ৬০০০ শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন।
বয়স: এখানে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। OBC চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী তিন বছর এবং SC/ST চাকরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী পাঁচ বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে wbpsc.gov.in ভিজিট করে প্রথমেই রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার সময় চাকরি প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে চাকরিপ্রার্থীদের লগইন করে মূল ফর্মটা ফিলাপ করতে হবে। এখানে যাবতীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে ও ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এরপর চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে এবং সবশেষে ফাইনাল সাবমিট করে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।
আবেদন মূল্য: এখানে SC/ST/PWD ছাড়া বাকি সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১১০ টাকা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি: যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে লিখিত পরীক্ষার দুটো ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে MCQ টাইপের একটি পরীক্ষা হবে এবং পরবর্তীকালে সাবজেক্টিভ টাইপের তথা বাংলা ও ইংরেজি সাবজেক্ট এর উপর লিখিত পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং পাশ করলে পরবর্তীকালে ইন্টারভিউয়ের ডাক পাবেন। এরপর ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: এখানে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ৮/১২/২০২৩ তারিখ থেকে এবং আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ২৯/১২/২০২৩ তারিখ পর্যন্ত।
ইতিমধ্যেই এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত নোটিফিকেশন অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন অথবা নিচে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হলো এখান থেকেও আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
