প্রতিটি বেকার যুবক যুবতীদের প্রতিমাসে 2500 টাকা করে দিচ্ছে সরকার | WB Yuvashree Prakalpa 2024
৫. এখানে আবেদন করতে হলে পরিবারের বার্ষিক আয় অবশ্যই আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
পশ্চিমবঙ্গে তথা সমগ্র ভারতবর্ষের দিনের পর দিন জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বেকার যুবক-যুবতীদের সংখ্যা। ক্রমবর্ধমান ও জনসংখ্যার চাপে বর্তমানে সরকারের হাতে চাকরি সেই পরিমাণে নেই। দিনের পর দিন প্রচুর পরিমাণে বেকার যুবক-যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মিলিত উদ্যোগে প্রত্যেকটি বেকার যুবক-যুবতীদের ২৫০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। এই আপডেটটি জানার পরে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে কিছুটা হলেও আশার সঞ্চয় জেগেছে। তাহলে কি করে আপনি এই টাকা পাবেন এবং এই টাকা পেতে গেলে কি কি যোগ্যতা ও কি কি ডকুমেন্ট দরকার সমস্ত কিছু বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।
বর্তমান দিনে দেখা যাচ্ছে চাকরিপ্রার্থীরা প্রচুর পরিমাণে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও কোন চাকরির সন্ধান পাচ্ছে না। রাজ্যের অনেক চাকরিপ্রার্থীরা সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছেন তবুও চাকরির কোন আশা বা ভরসা পাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের বেকার যুবক-যুবতীরা হীনমন্যতায় ভুগছে। তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিত ও যৌথ উদ্যোগে এবার বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফোটাতে প্রত্যেককে ২৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এই টাকার ৪০% দেওয়া হবে কেন্দ্রের তরফে এবং ৬০% দেওয়া হবে রাজ্যের তরফ থেকে। অর্থাৎ ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার এবং ১০০০ টাকা দেবে কেন্দ্র সরকার।
এখানে আবেদন করার প্রয়োজনীয় যোগ্যতা:
১.এখানে আবেদন করতে হলে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
২.কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
৩.এই প্রকল্পের টাকা পেতে হলে এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত করাতে হবে।
৪. এই প্রকল্পে আবেদন জানাতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
৫. এখানে আবেদন করতে হলে পরিবারের বার্ষিক আয় অবশ্যই আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
কতদিন পর্যন্ত এই প্রকল্পের টাকা পাওয়া যাবে?
যতদিন পর্যন্ত না প্রার্থীরা কোন সরকারি চাকরি বা কোন কাজের সন্ধান করতে পারছেন ততদিন পর্যন্ত এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন।
.
আবেদন পদ্ধতি:-এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় সমস্ত তথ্য ও নথি দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপর সেটি প্রিন্ট আউট করে এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে।
কারা কারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন: বিভিন্ন রাজ্যের প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে ।ঝাড়খন্ড, উত্তরাখণ্ড, আসাম, ওড়িশা ও ছত্তিশগড়ের বেকার যুবতীদের সঙ্গে পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন।
